
নিজস্ব প্রতিবেদক দৈনিক সমকণ্ঠ :
ফুটবলপ্রেমীদের অপেক্ষার প্রহর শেষ। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বের শীর্ষ আটটি দল। শক্তি, কৌশল ও রোমাঞ্চে ভরপুর চারটি ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা বিরাজ করছে।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ১০ জুলাই রাত ২টায় মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। এরপর ১১ জুলাই রাত ১টায় ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম একে অপরের বিপক্ষে মাঠে নামবে।
১২ জুলাই রাত ৩টায় অনুষ্ঠিত হবে ইংল্যান্ড বনাম নরওয়ে ম্যাচ। একই দিনে সকাল ৭টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের।এই ম্যাচটি ঘিরে বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
ফুটবল বিশ্লেষকদের মতে,প্রতিটি ম্যাচই হবে হাড্ডাহাড্ডি লড়াইপূর্ণ এবং সামান্য ভুলই নির্ধারণ করে দিতে পারে সেমিফাইনালের টিকিট।বিশ্বের কোটি কোটি দর্শকের দৃষ্টি এখন কোয়ার্টার ফাইনালের এই চারটি মহারণের দিকে।

দৈনিক সমকণ্ঠ-এর পক্ষ থেকে সকল ফুটবলপ্রেমীদের জন্য রইল শুভকামনা। উপভোগ করুন বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত এবং প্রিয় দলকে সমর্থন করুন খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে।