• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের কারাগারে মৃত্যু,দীর্ঘদিন আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম উঠে এসেছে র‍্যাংগস ফার্মাসিউটিক্যালস লিঃ এর সাবেক MIO মোঃ আকবর হোসেন কোম্পানির টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার হয়ে শ্রিঘরে বন্দী! চরবাগডাঙ্গায় বিএনপি নেতা আজিজুলের অফিস-বাড়িতে ভাঙচুর,লুটপাটের অভিযোগ স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় দশম শ্রেণির ছাত্রী উদ্ধার! আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসল আসামী উজ্জল! বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান তানোরে কুটুম বাড়ি এগ্রো রিসোর্ট এলাকা ঘুরে দেখলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারনে সাধারণ জনগণ বিপাকে! নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে দিশেহারা বংলার সাধারণ অসহায় মানুষ বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগের জেরে অগ্নিকাণ্ড

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে শীর্ষ হেরোইন ব্যবসায়ী সহ ৪ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ১২০ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে চৌকুস পুলিশের অভিযানে শীর্ষ হেরোইন ব্যবসায়ী সহ ৪ জন গ্রেপ্তার।

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার এবং একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে গত ১ জুলাই থেকে জেলাব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার (৫ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিকেল ৩টার দিকে সদর উপজেলার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য মো. আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), ছেলে মো.শুকুদ্দি (৩৪) ও মো. মাসুদ রানা (১৮)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাদের হেফাজত থেকে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন, একটি স্বর্ণের আংটি, সাতটি রুপাসহ অন্যান্য ধাতুর আংটি, একটি ডিজিটাল ওজন মাপার মেশিন, একটি পাসপোর্ট, একটি ডিভিআর, একটি হিটিং বাল্ব, একটি ফয়েল পেপার রোল, হেরোইন শুকানোর একটি গামলা এবং মাদক বিক্রির ২৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা