• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম আরিফের উঠান বৈঠকে গণমানুষের ঢল। তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান বাংলাদেশের কারাগারে মৃত্যু,দীর্ঘদিন আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম উঠে এসেছে র‍্যাংগস ফার্মাসিউটিক্যালস লিঃ এর সাবেক MIO মোঃ আকবর হোসেন কোম্পানির টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার হয়ে শ্রিঘরে বন্দী! চরবাগডাঙ্গায় বিএনপি নেতা আজিজুলের অফিস-বাড়িতে ভাঙচুর,লুটপাটের অভিযোগ স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় দশম শ্রেণির ছাত্রী উদ্ধার! আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসল আসামী উজ্জল! বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান তানোরে কুটুম বাড়ি এগ্রো রিসোর্ট এলাকা ঘুরে দেখলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারনে সাধারণ জনগণ বিপাকে!

চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম আরিফের উঠান বৈঠকে গণমানুষের ঢল।

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

​চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম আরিফের উঠান বৈঠকে গণমানুষের ঢল।

​মাসুদ রানা,বগুড়া প্রতিনিধি:

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ি পাকারমাথা এলাকায় সাধারণ মানুষের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিতে এবং গণসংযোগের অংশ হিসেবে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

​আব্দুস সামাদের সভাপতিত্বে ও জাহিদ হাসান রিপন এর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও ১০ নং শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরিফুল ইসলাম আরিফ। উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ট্যাংলড়ী কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি আবু রাইহান আজাদ, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাহরুল ইসলাম সরকার,শেরপুর উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাতুল সরকার, শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মারুফ সরকার, শেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ এবং শেরপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন।

​এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোকাআলেম হোসেন, খন্দকার টোলার সমাজসেবক রাজু তালুকদার, সাধুবাড়ির বিশিষ্ট ব্যবসায়ী মো.শাহ আলম, শামিম রেজা, শাহবন্দেগী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জাকারিয়া হিরু, ঘুটুবটতলার সমাজসেবক শাহিন আলম, এবং মো.রফিকুল ইসলাম প্রমুখ।
​বৈঠকে বক্তারা এলাকার সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং স্থানীয় উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা