• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম আরিফের উঠান বৈঠকে গণমানুষের ঢল। তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান বাংলাদেশের কারাগারে মৃত্যু,দীর্ঘদিন আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম উঠে এসেছে র‍্যাংগস ফার্মাসিউটিক্যালস লিঃ এর সাবেক MIO মোঃ আকবর হোসেন কোম্পানির টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার হয়ে শ্রিঘরে বন্দী! চরবাগডাঙ্গায় বিএনপি নেতা আজিজুলের অফিস-বাড়িতে ভাঙচুর,লুটপাটের অভিযোগ স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় দশম শ্রেণির ছাত্রী উদ্ধার! আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসল আসামী উজ্জল! বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান তানোরে কুটুম বাড়ি এগ্রো রিসোর্ট এলাকা ঘুরে দেখলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারনে সাধারণ জনগণ বিপাকে!

তাড়াশে সাবেক এমপি মরহুম আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত স্মরণসভা,দোয়া মাহফিলে নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলি

দৈনিক সমকন্ঠ ডেস্ক : / ৭০ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

তাড়াশে সাবেক এমপি মরহুম আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত স্মরণসভা,দোয়া মাহফিলে নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলি

 

নিজস্ব প্রতিবেদক, তাড়াশ (সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিএনপির প্রবীণ নেতা মরহুম আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাড়াশে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাঁর রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং এলাকার উন্নয়নে অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, মরহুম আব্দুল মান্নান তালুকদার ছিলেন একজন সৎ, সাহসী ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। মানুষের কল্যাণে কাজ করাই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তাঁর আদর্শ ও কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

স্মরণসভায় আরও বক্তব্য দেন মরহুমের ছেলে রাহিত মান্নান লেলিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাবেক যুগ্ম সম্পাদক জয়নুল আবেদীন মাহবুব, তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সাবেক সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, উপজেলা যুবদলের আহ্বায়ক এফ. এম. শাহ আলম, তাড়াশ সদর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল লতিফ তাড়াশী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল খান, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, সদস্য সচিব শাহাদত হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, মরহুম আব্দুল মান্নান তালুকদার আজীবন মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের চর্চা এবং এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর সততা, নেতৃত্বগুণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্বে মরহুম আব্দুল মান্নান তালুকদারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা