• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

ইসরাইলের গুলিবর্ষণে হত্যার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ ও গাউসিয়া কমিটি নিউইয়র্ক-এর বিক্ষোভ

Reporter Name / ১১৬ Time View
Update : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

ইসরাইলের গুলিবর্ষণে হত্যার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ ও গাউসিয়া কমিটি নিউইয়র্ক-এর বিক্ষোভে ইসরাইলের বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর নির্বিচারে গুলিবর্ষণ, নির্যাতন ও নিষ্পাপ শিশুসহ সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে নিউইয়র্ক এর জ্যাকসন হাইটসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।খবর বাপসনিউজ।গত রবিবার,১৫ অক্টোবর ২০২৩ ,সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্ক এর জযাকসন হাইটসের এ বিক্ষোভে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ—এর কার্যকরী সভাপতি সাংবাদিক সৈয়দ হেলাল উদ্দিন মাহমুদ, মহা সচিব হাফেজ ক্বারী মাওলানা ওয়াসিম সিদ্দিকী- উপদেষ্টা জালাল উদ্দীন ,আফসার উদ্দীন ,হাজী মাহবুবুর রহমান,মুরাদুল আলম,আক্তার হোসেন,মোঃইয়াহিয়া,মাওলানা শেখ মোস্তফা কামাল, মোঃইসহাক,নাজিম উদ্দিন, নবী হোসেন,আব্দুর রহীম সহ আরো অনেকে ।

বিক্ষোভে বক্তাগন বলেন, ইসরাইলী বাহিনী মুসলমানদের নীর্বিচারে গুলি, নির্যাতন ও নিষ্পাপ শিশুদের হত্যা করে ফিলিস্তিনের গাজা ভুখন্ডকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। আমরা যদি বেঁচে থাকি তাহলে ফিলিস্তিনিদের ভুমি ফিলিস্তিনিদেরই থাকবে ইনশাআল্লাহ। গাজার নারী-পুরুষ ও নিষ্পাপ শিশুরা আজ বড় অসহায়। অতচ বিশ্ব বিবেক এখন নিরব। এ অবস্থায় ৫৭টি মুসলিম রাষ্ট্রের সংগঠন ওআইসির দৃঢ় প্রদক্ষেপ দেখতে তারা দাবী করেন।

বিক্ষোভ সমাবেশে সৈয়দ হেলাল উদ্দীন মাহমুদ বলেন, ইসরাইল ভুখন্ড জুড়ে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস অপারেশন আল আকসা ফ্লাড নামে যে দুঃসাহসী অভিযান চালিয়েছে তা আলআকসা অপবিত্রতাকারীদের বিরুদ্ধে, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে, অসহায় নিরপরাধ মানুষদের মারার বিরুদ্ধে, হামাসের একদম যোগপযোগী অভিযান। ইসরাইলের নিরাপত্তা শক্তি বিশ্বের মধ্যে অন্যতম থাকার পরও হামাস তাদের বিরুদ্ধে একাই লড়ছে।

২০২১ সালের রমজান মাসে পবিত্র আলআকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলী সেনারা প্রবেশ করে সেখানকার বিভিন্ন বয়সী মুসল্লীদের উপর গুলি চালায়। দুই বছরের মাথায় ইসরালী সীমান্তের লোহাড় বেড়া ভোলডোজার দিয়ে ভেঙ্গে তাদের সৈন্যদের মেরে প্রতিশোধ নিয়েছে হামাসের সাহসী যোদ্ধারা। শুধু তাই নয়, তাদের ভুখন্ড থেকে আটক করে সৈন্যদের গাজায় নিয়ে আসা হয়। তাদের এই শক্তির মূল উৎস আল্লাহ। কারণ মুসলমান কাউকে ভয় পায় না। তাই আমরা জালিমদের সাথে কোন আতাত করতে চাই না। আমরা মজলুমদের পাশে আছি। মজলুমদের কান্না বৃথা যাবে না।

এতে ইসরাইল নিপাত যাক ফিলিস্তিন মুক্তি পাক শ্লোগানে মুখর হয়ে উঠে পুরো জ্যাকসন হাইটস ।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category