বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি
নিজস্ব প্রতিবেদক:
বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতায় পহেলা বৈশাখ আমাদের জীবনে নিয়ে আসে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন এবং নতুন প্রত্যয়ের বার্তা। পুরাতন বছরের সকল গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে বাঙালি জাতি এগিয়ে যায় উন্নয়ন ও সমৃদ্ধির পথে।
এই উৎসবকে ঘিরে দেশজুড়ে এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বিরাজ করে উৎসবের আমেজ। বর্ণিল মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা, গ্রামীণ ঐতিহ্যবাহী আয়োজন এবং নানা সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয় এই দিনটি। যা বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সম্প্রীতির প্রতীক।
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা-সিরাজগঞ্জ-৩ আসনের সর্বস্তরের জনগণ, দেশের সকল শ্রেণি-পেশার মানুষ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, অফুরন্ত ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন মোঃ রবিউল করিম রনি—সমাজসেবক, চাকুরীজীবী ও সাংবাদিক।
তার শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নববর্ষের এই শুভক্ষণে আমি কামনা করি—সবার জীবনে বয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সফলতা। দূর হোক সকল অন্যায়, অবিচার ও বৈষম্য। প্রতিষ্ঠিত হোক মানবতা, ন্যায়বিচার ও উন্নয়নের ধারা। আমরা সকলে মিলেই গড়ে তুলবো একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ।”
তিনি আরও বলেন, একজন সাধারণ মানুষের সেবক হিসেবে তিনি সবসময় জনগণের পাশে থাকতে চান এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।