• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

তাড়াশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ১১০৬ Time View
Update : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৬ষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নারায়াণঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র থেকে ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩০ অক্টোবর ২০২৩ তারিখে পূর্বাচলে অনুষ্ঠিত জাতীয় ইমাম সন্মেলন থেকে দিকনির্দেশনামূলক বক্তব্যের পর ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিককেন্দ্র গুলো উদ্বোধন করেন তিনি। এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের মসজিদে নববীর ইমাম শায়খ ড. আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান ও সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান এমপি। আরো উপস্থিত ছিলেন মাননীয় সচিব মহোদয়সহ ইসলামিক ফাউন্ডেশনের মহাসচিব ড. মুশফিকুর রহমান। রাজশাহী বিভাগের ৬টির মধ্যে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় অত্যন্ত মনোরম পরিবেশে ” তাড়াশ উপজেলা মডেল মসজিদটিও মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সএ উদ্বোধন করেন। তাড়াশ উপজেলা মডেল মসজিদ উদ্বোধনের ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য, অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ(এমপি)।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি
তাড়াশ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
তাড়াশ পৌরসভার মেয়র মোঃ আব্দুর রাজ্জাক।
আরোও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, তাড়াশ উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, আরো উপস্থিত ছিলেন,
তাড়াশ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন মসজিদের ধর্মপ্রাণ ইমামগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category