• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

তাড়াশে জনসাধারণের চলাচলের রাস্তা সংস্কার করে দিচ্ছেন যুবদল ও ছাত্রদল।

মোঃ আরিফুল ইসলাম শিচতি,তাঠাশ প্রতিনিধি: / ২৫৮ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

তাড়াশে জনসাধারণের চলাচলের রাস্তা সংস্কার করে দিচ্ছেন যুবদল ও ছাত্রদল।

 

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মানুষের জনদুর্ভোগ কমাতে যুবদল ছাত্র দল ও পৌর যুবদলের ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার শুরু হয়েছে। প্রথমে সংস্কারকৃত রাস্তাটি তাড়াশ পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হতে শুরু হয়েছে এই মানবিক কাজ।

স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ছিল। বিশেষ করে বৃষ্টি মৌসুমে জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। পৌর সদর ছাড়াও উপজেলার বেশিরভাগ মানুষ এ রাস্তাটি নিয়মিত ব্যবহার করেন জনসাধারণ, স্কুল, কলেজ এবং মাদরাসার শিক্ষার্থীরাও।

 

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ (মাসুম) বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার করা হয়নি। ফলে খানাখন্দে ভরপুর এ রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে ছিল প্রতিনিয়তই ঘটতো দুর্ঘটনা। নতুন করে সংস্কার করলে অত্র অঞ্চলের মানুষের ব্যাপক উপকার হবে।

 

যুবদলের যুগ্ম আহবায়ক মিলন খান বলেন, রাস্তাটি উপজেলার গুরুত্বপূর্ণ পৌর শহরের যোগাযোগের একমাত্র পথ হওয়ায় প্রতিনিয়ত মানুষ দুর্ভোগ পোহাতে হতো। রাস্তা সংস্কার করে দেওয়া হচ্ছে এ জন্য যুবদল ছাত্র দল পৌর ছাত্র দলের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানাই।

 

এ বিষয়ে ছাত্র দলের যুগ্ম আহবায়ক মো: ইমরান এইচ সজিব বলেন, সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করছি। রাস্তাটি নতুন নির্মিত হওয়ার আগ পর্যন্ত যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন, তাই সংস্কারের উদ্যোগ নিয়েছি। তাড়াশ পৌর শহরের বিভিন্ন স্থানে এমন আরও বেশ কিছু রাস্তা রয়েছে, যা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুব শিগগিরই ওইসব রাস্তাও সংস্কারের উদ্যোগ নেব।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী নজরুল প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক শেখ সাদী সোহাগ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মানিক বিশ্বাস, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিন্টু মির্জা,উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা সুব্রত কুমার সরকার এবং ছাত্রদলের নেতৃবৃন্দ রিফাত, তারিকুল, মাসুদ, রিপন, রুহুল, সেরাজ, ফাহাদ, মলিব, সুমন, সুজন, বিজয়, রাব্বি।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category