• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮গ্রাম হেরোইন সহ র‍্যাবের জালে গ্রেফতার ১।

রবিউল ইসলাম মিনাল,রাজশাহী প্রতিনিধি / ১৭৪ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮গ্রাম হেরোইন সহ র‍্যাবের জালে গ্রেফতার ১।

 

​[​মোঃ রবিউল ইসলাম মিনাল:

রাজশাহী জেলা প্রতিনিধি​​:​রাজশাহীতে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ১০৮ গ্রাম হেরোইনসহ মো. মামুন মোল্লা (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। রোববার (২২ মার্চ) বিকেলে মহানগরীর দামকুড়া থানাধীন হরিপুর কালুর ডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মামুন মোল্লা নারায়ণগঞ্জ জেলার সদর থানার দক্ষিণ মাসদাইর (ঘোষের বাগ) এলাকার মো. হান্নান মোল্লার ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস দল জানতে পারে যে, অটোরিকশা যোগে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। বিকেল পৌনে ৪টার দিকে দামকুড়া থানার হরিপুর কালুর ডাঙ্গা এলাকায় সলিম ঘোষের বাড়ির সামনে পাকা রাস্তায় চেকপোস্ট বসায় র‍্যাব। এ সময় একটি অটোরিকশার যাত্রীকে সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে দেখা যায়, গ্রেফতারকৃত মামুন অত্যন্ত চতুরতার সাথে মাদক বহন করছিলেন। তিনি তার পরিহিত পায়ের জুতার ভেতর এবং শার্টের কলারের লোগোর নিচে বিশেষ কায়দায় সেলাই করে হেরোইন লুকিয়ে রেখেছিলেন। তার কাছ থেকে মোট ১০৮ গ্রাম হেরোইন, নগদ ৬ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। মাদকের এই চালানটিও তিনি বিক্রির উদ্দেশ্যে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন।
​এই ঘটনায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category