• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক দৈনিক সমকন্ঠ / ২০৯ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার।

 

মোঃরবিউল ইসলাম মিনাল,রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খোলাবোনা নিঝুম পল্লী এলাকায় চাঞ্চল্যকর বাহারুল ইসলাম (৫০) হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১২টা ১০ মিনিটে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন পূর্ব চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ১.মোঃ মিলন ওরফে মিলু (৫২) – (মামলার ১ নং আসামি) ২.মোঃ সুমন (১৯) – (মামলার ২ নং আসামি)৩.মোঃ কাওছার হোসেন (২৫) – (মামলার ৩ নং আসামি)৪. মিল্টন (৩০) – (মামলার ৫ নং আসামি)

মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৫টা ২৫ মিনিটে পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আসামিরা বাহারুল ইসলামের নিজ বাড়িতে ঢুকে হাসুয়া দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৬ ফেব্রুয়ারি বিকেলে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

র‍্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ (সিপিএসসি) এবং র‍্যাব-১ (সিপিএসসি)-এর একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরে আসামিদের অবস্থান শনাক্ত করে। এরপর মধ্যরাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায় যে,অপরাধ দমন এবং জননিরাপত্তা রক্ষায় তাদের এ ধরনের আপসহীন অভিযান অব্যাহত থাকবে।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category