• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

সিরাজগঞ্জের তাড়াশে  অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা ‎

নিজস্ব প্রতিবেদক দৈনিক সমকন্ঠ / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশে  অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা


সিরাজগঞ্জ প্রতিনিধি :
‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষি জমি রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে এই অভিযানের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিকদের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।

‎বুধবার (৪ মার্চ, ২০২৬) তাড়াশ উপজেলার গুল্টা গ্রামে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

‎গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পারে, গুল্টা এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একদল অসাধু ব্যক্তি এক্সকাভেটর (ভেকু) দিয়ে ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করছিল। খবর পেয়ে প্রশাসন দ্রুত সেখানে অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়।ম

‎ভ্রাম্যমাণ আদালতের অভিযানের তথ্য সংগ্রহ  শেষে বাড়ি  ফেরার পথে ধোপাগাড়ি বাজারে হামলার শিকার হন দুই সাংবাদিক। তারা হলেন জাতীয় দৈনিক চলনবিল প্রবাহের তাড়াশ উপজেলা প্রতিনিধি  রাশিদুল হাসান ও জাতীয়  দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক শ্যামল বাংলা পত্রিকার  উপজেলা প্রতিনিধি, খালিদ হাসান। এ ব্যাপারে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হামলায় শিকার হওয়া দুই সাংবাদিক।

‎এ ব্যাপারে তাড়াশ থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান বলেন, সাংবাদিকের উপরে হামলার বিষয় একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

‎প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, পেঙ্গুয়ারি গ্রামের অবৈধ্য মাটি ব্যবসায়ী রাজু আহমেদ (৫৫)-এর নেতৃত্বে ৪-৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে তাদেন উপরে   অতর্কিত হামলা চালায়। এতে করে সাংবাদিক রাশিদুল হাসান আঘাত প্রাপ্ত হন। পরে এলাকাবাসি এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। হামলাকারী অবৈধ্য মাটি ব্যবসায়ী রাজু আহমেদ সাংবাদিকদের প্রাণনাশের হুমকিও দেয়।

‎এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মী ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। কৃষি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের মহৎ উদ্যোগকে বাধাগ্রস্ত করতে এবং সত্য প্রকাশে বাধা দিতেই এই হামলা চালানো হয়েছে বলে মনে করছেন সচেতন মহল

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category