• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

যথাযোগ্য মর্যাদায় ‘জেল হত্যা দিবস’ পালন মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের

Reporter Name / ১২৪ Time View
Update : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধি যুক্তরাষ্ট্র:

গত ৩ নভেম্বর ২০২৩,শুক্রবার জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা ও শোক সভার আয়োজন করে মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি শেখ সেলিম এবং সভাপরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম তাপস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড.সিদ্দিকুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক এম খান, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাসেম আহম্মেদ এবং সাধারণ সম্পাদক জি আই রাসেল ।খবর বাপসনিউজ ।

অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে প্রবাসী সরকারের চার প্রধান জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানের আত্মার মাগফেরাত কামনা করে নিজ নিজ ধর্মমতে দোয়া ও প্রার্থনা করা হয়।অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, জেল হত্যা বাংলাদেশের ইতিহাসের এক মর্মান্তিক ঘটনা যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। বাংলাদেশের বর্তমান প্রজন্মের কাছে তাদের অবদানের প্রকৃত ইতিহাস তুলে ধরার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন বক্তারা এবং এ নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধে চার নেতার অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ও বক্তব্য রাখেন শাহানারা রহমান, জিয়া করিম, মুজাহিদুর রহমান, আজাদ সাহ্, রেজা করিম, মোহাম্মদ নিজাম উদ্দিন, মেসবাহ্ উদ্দিন বাহার, সাইফুল ইসলাম, আব্দুল হালিম, সালেহ্ আহম্মেদ প্রমুখ।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category