• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

পাঁচবিবিতে বাড়ছে তিলের চাষ ।।

Reporter Name / ১৯৭ Time View
Update : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

পাঁচবিবিতে বাড়ছে তিলের চাষ ।।

মোঃ নজরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।

অল্প শ্রমে ও কম খরচে সব শ্রেণির মাটিতে উৎপাদন হওয়ায় তিল চাষে আগ্রহ বেড়েছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকদের।
তিলের ব্যবহার বহুবিধ । ভোজ্য তেল ও তরকারি তরকারী হিসাবে বাসা বাড়িতে যেমন তিলের চাহিদা বেড়েছে। তেমনি তিল থেকে তৈরি নাড়ু, খাজা, মোয়া সহ নানা মুখরোচক খাবারও বেশ জনপ্রিয়। পাশাপাশি প্রসাধনী শিল্পে তিল তেল ব্যবহার হচ্ছে। সব মিলিয়ে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন আশা করছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিসে তিল চাষের সঠিক কোন পরিসংখ্যান না থাকলেও চলতি মৌসুমে উপজেলার বাগজানা, ধরঞ্জী, আয়মারসুলপুর ও বালিঘাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২০ -২২ হেক্টর পতিত জমি, রাস্তায় পাশ্ববর্তি জায়গা ও জমির আইলে প্রচুর তিল চাষ হয়েছে ।
তিল চাষে তেমন খরচ নেই। প্রতি বিঘা তিল চাষে হালচাষ ও সার সহ প্রায় ৩ থেকে ৪ হাজার খরচ হয়। প্রতি বিঘা জমি থেকে ৪ থেকে ৫ মন তিল পাওয়া যায় বলে কৃষকরা জানান। বাজারে মান অনুযায়ী প্রতি মন তিল ৮ হাজার থেকে ১১ হাজার দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
উপজেলার দমদমা গ্রামের তিল চাষী আনিছুর রহমান এবার ৪ বিঘা জমিতে তিল চাষ করেছেন। তিনি বলেন, তিল চাষে সার ও কীটনাশক তেমন লাগে না বললেই চলে। গরু-ছাগলে তিল তেমন একটা খায় না, তাই রক্ষণাবেক্ষণে খরচ হয় যত সামান্য।

ধরঞ্জী গ্রামের তিল চাষী জাহাঙ্গীর আলম বলেন, আমি প্রায় এক বিঘা জমির আইলে তিল বুনেছি। মাঝে অন্যান্য সবজি রয়েছে। তিলের গাছ জমির বেড়া হিসাবে কাজ করে। একারনে ক্ষেতে গরু- ছাগল প্রবেশ করতে পারে না।

কাঁচনা গ্রামের কৃষক ওয়াজেদ আলী জানায়, অন্যান্য ফসল তেমন না হওয়াই ৮ শতক জমিতে তিল চাষ করেছি। বাড়ীতে সারা বছর ভর্তা হিসাবে খাওয়ার জন্য রেখে বাঁকীটা বিক্রি করে দিবো।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান বলেন, তিলের বহুবিধ ব্যবহার থাকলেও ভোজ্য তেল হিসাবে কোলেস্টেরল মুক্ত উন্নত মানের তিলের তেল । সম্প্রতি উপজেলায় বিভিন্ন অঞ্চলে তিলের চাষ বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি বিভাগ কৃষকদেরকে সার্বিক পরামর্শ ও তিল চাসে উৎসাহিত করছে ।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category