সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৪জনের প্রতিদন্দিতা।
তাড়াশ উপজেলা প্রতিনিধি:
/ ৯৫
Time View
Update :
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
Share
সিরাজগঞ্জের তাড়াশে চেয়ারম্যান পদে ৪জন এবং
ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের প্রতিদন্দিতা।
আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের নির্বাচন। বাংলাদেশ নির্বাচন কমিশ কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার (২১ এপ্রিল) ছিল মনোনয়ন জমা দানের শেষ দিন। এ দিন পর্যন্ত অনলাইনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন জমাদান করেছেন। এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গত উপজেলা নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সঞ্জিত কর্মকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা ম. ম. আমজাদ হোসেন মিলনের বড় মেয়ে হোসনেয়ারা পারভীন লাভলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আলী বিদ্যুৎ।পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন খান, তাড়াশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস, তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা ম. ম. আমজাদ হোসেন মিলনের ছোট ছেলে ম ম জর্জিয়াস মিলন রুবেল মনোনয়ন দাখিল করেছেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও তাড়াশ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার, তাড়াশ উপজেলা আওয়ামী য্বুলীগের সভাপতি শায়লা পারভীন ও নওগাঁ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমা খাতুন।তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুইচিং মং মারমা জানান, এবারের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ২১ এপ্রিল রবিবার। শেষ সময় পর্যন্ত অনলাইনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন জমা পেয়েছি।