• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

তাড়াশে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক প্রেমিকা

সমকন্ঠ নিউজ ডেক্সঃ / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে এক প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা। আব্দুল আহাত (২০) নামে ওই প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করার কথা জানিয়েছেন প্রেমিকা। এজন্য বিয়ের দাবিতে আহাতের বাড়িতে এসেছেন তিনি।

সোমবার (১০ জুন) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরাবিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট।

প্রেমিক আবদুল আহাত উপজেলার মাগুরাবিনোদ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

বিয়ের দাবিতে অবস্থান নেওয়া ওই প্রেমিকা বলেন, ‘প্রায় এক বছর ধরে আহাতের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। ও আমায় বিয়ে করবে বলে সবকিছু করেছে। দুজন অনেক ঘোরাঘুরিও করেছি। কিন্তু এখন আর বিয়ে করবে না। আর ও যদি বিয়ে না করে তাহলে আমার কী হবে?’

এ দিকে প্রেমের সম্পর্ক নেই দাবি করে প্রেমিক আব্দুল আহাত বলেন, ‘ওই মেয়ের সঙ্গে পরিচয় থাকলেও আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। সে আমার বংশের সুনাম নষ্ট করার জন্য বাড়িতে এসেছে।

চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, এ বিষয়টি জানার পর উভয়পক্ষকে পারিবারিকভাবে মীমাংসা করে নিতে বলেছি।

তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category