• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

সোনাগাজীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার। 

Reporter Name / ২০২ Time View
Update : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

সোনাগাজীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার। 

গাজী হানিফ, প্রতিনিধি সোনাগাজী (ফেনী) :-
ফেনীর সোনাগাজীতে পারিবারিক কলহ যৌতুক দাবি ও লম্পট শশুর ইউসুফ এর কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় জাহানারা আক্তার পপি (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে তার শশুর ইউসুফ কর্তৃক হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছে নিহত গৃহবধূর প্রবাসী স্বামী ও স্বজনেরা। ঘটনার পর থেকে গৃহবধূর শশুর শাশুড়ি ননদ সহ স্বজনেরা পলাতক রয়েছে।
ঘটনাটি ঘটেছে সোনাগাজী পৌরসভাধীন ৫নং ওয়ার্ড, পশ্চিম তুলাতুলি গ্রামের (ফায়ারসার্ভিস সংলগ্ন) মোঃ ইউসুফের নতুন বাড়ীতে। ঘটনার খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। ১৮ নভেম্বর (শনিবার) বাদ আসর ময়নাতদন্ত শেষে মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে গৃহবধূর লাশ দাফন করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামের মোঃ নিজাম উদ্দিনের এক ছেলে ও দুই মেয়ের মধ্যে জাহানারা আক্তার পপি (২২) সর্ব কনিষ্ঠ। ২০১৮ সালে সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডের (ফায়ারসার্ভিস সংলগ্ন) মোঃ ইউসুফ মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী মোঃ আবু জাহেদ সুমনের সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকে যৌতুক ও বিভিন্ন ইস্যুতে পারিবারিক কলহ সৃষ্টি হয় এবং শশুর তাকে অনৈতিক প্রস্তাব দেয় বলে অভিযোগ করে গৃহবধূর স্বজনরা।
গত ১৬ই নভেম্বর দিবাগত রাত ১১ টা থেকে ১৭ই নভেম্বর ভোর ৬টার মধ্যে কোন একসময় গৃহবধূকে তার শশুর ইউসুফ, শাশুড়ী শাহানা আক্তার ও ননদ লাভলী আক্তার সহ অজ্ঞাতরা শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে বলে জানিয়েছেন গৃহবধূর ভাই আবদুল্লাহ আল নোমান। নোমান আরও জানান সে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পপিকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত, পা দুটো খাটের উপর হাঁটু গেড়ে থাকা অবস্থায় ও ডানহাত আলনার উপর ছিল দেখেন। গৃহবধূর ৪বছর বয়সী সন্তান মাঈনুল ইসলাম আরফান বলেন আমার দাদা আমার মাকে গলায় রশি বান্ধি মারি ফালাইছে। গৃহবধূর লাশ দাফনের পর তার স্বজনেরা ক্ষোভ প্রকাশ করেন ও অভিযুক্তদের বিচারের দাবিতে শ্লোগান দেন।

সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে সোনাগাজী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category