।। পাঁচবিবি প্রেসক্লাবের সাংবাদিকের উদ্যোগে আনন্দ ভ্রমণ।।
মোঃ নজরুল ইসলাম পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি।
জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সাংবাদিকদের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। এ আনন্দ ভ্রমণের জন্য সাংবাদিক আবু হাসান তার নিজ অর্থে সাংবাদিকদের মাঝে গেঞ্জি বিতরন করেন, এবং তার উদ্যোগে ২৩ নভেম্বর বৃহস্পতিবার পাঁচবিবি থেকে সকাল ১০টার দিকে বাইক যোগে স্বপ্নপুরীতে একদিনের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের প্রায় সকল সদস্য ও পাঁচবিবির কর্তব্যরত সাংবাদিক বৃন্দ।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আশিক রেজা স্যার এর আমন্ত্রণে এবং
প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক অধ্যাপক মোঃ আজাদ আলীর নেতৃত্বে এ আনন্দ ভ্রমণ উদযাপন করা হয়েছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সজল কুমার দাস, সহ-সভাপতি দৈনিক করতোয়ার বাবু দুলাল অধিকারি, দৈনিক সমকন্ঠ মোঃ নজরুল ইসলাম, দৈনিক জবাবদিহি মোঃ দবিরুল ইহলাম,দৈনিক ভোরের আলো মোঃ সাখাওয়াত হোসেন,দৈনিক সাতমাথার মোঃ আবু হাসান, দৈনিক সময়ের আলো মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক জনমত মোঃ বাবুল হোসেন,দৈনিক খবরপত্র মোঃ আব্দুল কাইয়ুম, সাংবাদিক সুলতান মাহমুদ, জাহাঙ্গীর সহ , প্রেসক্লাব ও বিভিন্ন ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ। প্রেসক্লাবে আয়োজিত আনন্দ ভ্রমণটি চিরস্মরণীয় হয়ে থাকবে। পাঁচবিবির ঐতিহ্যবাহী প্রেসক্লাবের এটি ছিল ২য় আয়োজন। ১ম আয়োজন ছিল মেহেরপুরের মুজিব নগর। আমরা আগামী দিনেও এ ধরণের প্রোগ্রাম উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনি সুন্দর ও সুশৃঙ্খল ভাবে ভ্রমণে অংশ নেয়ায় সকল সাংবাদিক ও প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ এবং যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।