• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

মৌলভীবাজারের জুড়ীতে অটোরিকশার ধাক্কায় শিশু তালহার মৃত্যুর প্রতিবাদে নিসচা’র মানববন্ধন।

Reporter Name / ১১৫ Time View
Update : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

মৌলভীবাজারের জুড়ীতে অটোরিকশার ধাক্কায় শিশু তালহার মৃত্যুর প্রতিবাদে নিসচা’র মানববন্ধন।

অজিত দাস,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের জুড়ীতে অটো রিক্সার ধাক্কায় শিশু তালহার মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে বীর মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক চত্বরে নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জসীমের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র গণমাধ্যমকর্মী ও প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, জুড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ। এসময় উপস্থিত ছিলেন শিশু তালহার পিতা স্কুল শিক্ষক মোস্তাকিম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জুড়ী উপজেলা শাখার সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সহ-সভাপতি আবুল হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, কার্যকরী সদস্য ইঞ্জিনিয়ার ফখরুল আবেদিন রুবেল, আব্দুল্লাহ শহীদ জাবের, আশরাফুল ইসলাম আরজু, অটোমোবাইল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রাধাকান্ত দাস, সোহেল আহমদ, এনামুল হক, ব্যবসায়ী হাবিবুর রহমান প্রমুখ। শিশু তালহার পিতা মোস্তাকিম হোসেন বক্তব্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন। তিনি দুর্ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। শিশু তালহাকে নিয়ে ১০ ডিসেম্বর বিকেলে হাটতে বেরিয়েছিলেন। কিন্তু বেপরোয়া অটো রিকশা তার একমাত্র সন্তানকে কেড়ে নিয়েছে। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। মোস্তাকিম হোসেনের বক্তব্যে সবার চোখ অশ্রুসিক্ত হয়। তিনি প্রশাসনের নিকট শিশু সন্তান হত্যার বিচার দাবি করেন।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category