• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

।। পাঁচবিবিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত।। ।।

Reporter Name / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

।। পাঁচবিবিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত।। ।।

মোঃ নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার।।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস, ১৯৭১ সালের এই দিনে পাঁচবিবি হানাদার মুক্ত হয়েছিলো, পাঁচবিবির বীর মুক্তিযোদ্ধাগণেরা পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে সন্মুখ সমরে শত্রুদের পরাস্ত করে স্বাধীন বাংলাদেশের রক্তিম নিশান উড়িয়েছিলেন। জানাযায়,পাঁচবিবি বাজারের যারা সন্মুখ সমরে হানাদার মুক্ত করেছিলেন তারা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মোতালেব,মরহুম আলমগীর হোসেন আলম, মরহুম কোবাদ হোসেন,মরহুম আকমল হোসেন, মরহুম ফরিদ উদ্দিন,আব্দুল হামিদ আকন্দ, আব্দুর রব বুলু সহ পাঁচবিবি থানার অনেকে, পাঁচবিবির এই সূর্য সন্তানদের সাহসীকতা ও বুদ্ধিমত্তায় সন্মুখ সমরে পাঁচবিবি হানাদার মুক্ত করে স্বাধীন বাংলাদেশের মানচিত্র অংকিত করে উড়িয়েছিলেন বিজয়ের রক্তিম নিশান।

তাদের এই আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হয় এই সোনার বাংলাদেশ, তারা থাকবেন বাঙ্গালীদের হৃদয়ে স্মৃতিতে চির অম্লান হয়ে। এই উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাঁচবিবির রুপকার পৌরপিতা পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। সকালে শহীদ বুদ্ধিজীবি দিবসে ৬ নং ওয়ার্ডের কালিশা পুকুর পারের বধ্যভুমিতে পুষ্পস্তবক অর্পন ও সকল বুদ্ধিজীবিদের স্বরণে বিনম্র শ্রদ্ধা জানান পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। সন্ধ্যায় মুক্তিযুদ্ধ যাদুঘরের রক্ষনশালার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি ও হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, আমিনুল হক বাবুল প্রমুখ।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category