• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

রানা প্লাজা কি আমি ফালাইছিলাম? সাভারে মুরাদ জং।

Reporter Name / ৪২১ Time View
Update : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

রানা প্লাজা কি আমি ফালাইছিলাম? সাভারে মুরাদ জং।

সিমা জাহান সাথি

দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রচারণা শুরুর দিনে ঢাকা-১৯ আসনের সাবেক আওয়ামী সংসদ সদস্য ও বর্তমান স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদের নির্বাচনী প্রচারণায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পরেছে সাধারণ যাত্রীরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি বাস স্ট্যান্ড থেকে শুরু করে বলিয়ারপুর বাস স্ট্যান্ড পর্যন্ত ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদের নির্বাচনী প্রচারণার স্থানে গিয়ে জানা যায়, নবম জাতীয় নির্বাচনের পর অন্তত ১০ বছর পরে আজই প্রথম মুরাদ জংয়ের নির্বাচনী প্রচারণা শুরু হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে এই স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থান থেকে পিকআপ, ট্রাক, ও মোটরসাইকেলযোগে হাজার হাজার নেতাকর্মী সাভারের শিমুলতলায় জড়ো হতে থাকেন। ফলে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি বাস স্ট্যান্ড থেকে বলিয়ারপুর বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ইতিহাস পরিবহনের যাত্রী মাহবুবুল করিম বলেন, জরুরী কাজে সকালে ঢাকার উদ্দেশ্য বাইপাইল থেকে ইতিহাস পরিবহনের একটি বাসে উঠি। কিন্তু নবীনগর এসে গাড়ির চাপ বাড়ে। মহাসড়কের পাশেই ৭/৮ টি পিকআপ বোঝাই লোক দেখে মনে হচ্ছিল কোথাও সমাবেশ হচ্ছে। বিপিএটিসি এসেই যানজট শুরু হয়। বিপিটিসি থেকে সাভার পার হতেই প্রায় ১ ঘন্টা লেগেছে। গাড়ির যাতায়াতের ব্যবস্থা রেখে তাদের কর্মকান্ড পরিচালনা করলে আমরা সাধারণ যাত্রীরদের জন্য ভাল হয়। অফিস উদ্বোধনের বক্তব্যে মুরাদ জং বলেন মুরাদ জং আছে সাভার আশুলিয়ার প্রতিটি মানুষের হৃদয়ে। আমি কিচ্ছু কইনাই, আজকে আমি কিছু কইতে আসছি। কিছু জিজ্ঞেস করতে আসছি, উত্তর দিবেন তো? রানা প্লাজা কি আমি ফালাইছিলাম? রানা প্লাজা কি আমার ছিলো? ওইটার ডিজাইন আমি করছি? ওইখানে আমার কোন ব্যবসা ছিলো? একটা বিল্ডিং ভাইঙ্গা পড়ছে, এইটা আমার দোষ কোথায়? কি অপরাধ ছিলো আমার? আমার লিগা মায়া লাগে না? আমি আপনাদের ছেলে না? আমি আপনাগো ভাই না? আগামী নির্বাচন, প্রধানমন্ত্রী যেহেতু বলছে, যে নির্বাচন কর। আসেন কে জনপ্রিয় সাভার আশুলিয়াবাসী, ৭ তারিখে ঈগল মার্কায় ভোট দিয়ে তার প্রমাণ দিবেন। ঈগল কি আমার মার্কা? ঈগল আপনাদের মার্কা। এই বাড়িটার দিকে তাকান, এই বাড়িটার নামের দিকে তাকান, দরবারে জং। এটা সাভার আশুলিয়াবাসীর জন্য করছিলাম। ১০ বছর এই বাড়িটায় একদিনের জন্যও আসতে পারিনাই। যেদিন আমি জন্মাইছি, ত্যাড়া হইয়াই জন্মাইছি। কইছি, যেদিন প্রধানমন্ত্রী কইবো সাভারে যাইতে ঐদিনই বাড়ি উদ্বোধন করবো। কালকে মার্কা পাইছি আজকে আইছি। এব্যাপারে সাভার ট্রাফিক পুলিশের অ্যাডমিন (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী বলেন, এক প্রার্থীর প্রচারণা থাকায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ৪ কিলোমিটারের মত সড়কে যানজটের সৃষ্টি হয়। এটা ৫ মিনিটের মধ্যে ধাকবে না। ৫ মিনিটের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category