• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ এর মাসিক উন্নয়ন সভা ও প্রস্তাবিত বাজেট উপস্থাপন

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ / ১০৮ Time View
Update : রবিবার, ৩০ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ এর মাসিক উন্নয়ন সভা ও প্রস্তাবিত বাজেট (২০২৪-২৫) উপস্থাপন করা হয়েছে।

রবিবার (৩০ জুন) বেলা সাড়ে ১২ টায় জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন এর সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আফাজ উদ্দিনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, পরিষদের উপদেষ্টা সদস্য ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আনোয়ারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল (সদর), তারিকুজ্জামান সুমন (নাচোল), কবির আহমেদ খান (গোমস্তাপুর), হোসনে আরা পাখি (ভোলাহাট), সংরক্ষিত সদস্য তাসলিমা বেগম (সদর), সাবিহা শবনম কেয়া (গোমস্তাপুর), জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সুজাউল ইসলামসহ অন্যরা।
সভার শুরুতেই (২৭ জুন-২৪) সন্ত্রাসী হামলায় নিহত জেলা পরিষদের নির্বাচিত সদস্য আব্দুস সালাম মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয় সভায়।
এছাড়া সভায় উপস্থিত উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম (শিবগঞ্জ), মো.আশরাফ হোসেন (গোমস্তাপুর), মো.আনারুল ইসলাম (ভোলাহাট) কে ফুল দিয়ে পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

পরে ২০২৪-২৫ অর্থ বছরে প্রস্তাবিত (প্রায়) ৪০ কোটি টাকার খসড়া বাজেট উপস্থাপন করা হয় এবং প্রস্তাবিত বাজেট বিষয়ে আলোচনা করেন সভার সদস্যরা। সভা শেষে জেলা পরিষদ সদস্যর মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category