তাড়াশে হাসপাতাল প্রতিষ্ঠার ৩৬ বছর পর চালু হলো অপারেশন থিয়েটার।
তাড়াশ উপজেলা প্রতিনিধিঃআজ বৃহস্পতিবার (১৬ফেব্রুয়ারি) দুপুরে উল্লাপাড়া উপজেলার আলিয়ার পুর গ্রামের রাজিব সরকারের স্ত্রীপ্রসূতি মিম খাতুনের সিজারিয়ানের মাধ্যমে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে অপারেশন চালু করেন সিরাজ গঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.আব্দুল আজিজ।এ সময় তাকে সহযোগিতা করেন, সিরাজগঞ্জ জেলা সির্ভিল সার্জন ডা.রামপদ রায়,তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসাল টেন্ট (গাইনী)ডা.নুরনাহার পারভীন, কনসালটেন্ট(এনেস্থিসিয়া)ডা.জহুরুল ইসলাম তালুকদার।আনুষ্ঠানিক ভাবে অপারেশন থিয়েটার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অধ্যক্ষ মো: মনিরুজ্জামান মনি(তাড়াশ বি:বি:কলেজ), উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেজবাউল করিম,উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো: মনোয়ার হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।প্রথম অপারেশন হওয়া মিম খাতুনের দিনমজুর স্বামী রাজিব সরকার বলেন, আমার স্ত্রীর সমস্যার কারণে স্বাভাবিক ভাবে সন্তান না হওয়ায় তাড়াশ সদর হাসপাতালে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করা হয়েছে।ছেলে সন্তানের বাবা হয়েছি।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন চালু না হলে ধার-দেনা করে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে অপা -রেশন করা লাগত।উল্লেখ্য যে,তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালুর মাধ্যমে চলনবিল সহ অধ্যুষিত এ উপজেলার হাজার হাজার প্রসূতি মায়েরা বিনা মূল্যে নরমাল ও সিজারিয়ান ডেলি ভারির সেবা সুবিধা পাবেন।এতে প্রসূতি মায়েদের প্রসব পূর্ববর্তী,প্রসব কালীন ও প্রসব পরবর্তী সেবা দেয়া হবে।এছাড়া ও তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো:মনোয়ার হোসেন জানান যে ,১৯৮৭ সালের ১৩ সেপ্টম্বর তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করা হয়।সর্বশেষে ২০১৫ সালের ৭ আগস্ট তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তরিত করা হয়।তবে চালু ছিল না অপারে শন থিয়েটার।এখন থেকে সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগ নির্ণয় পরীক্ষাগার পুরোদমে চালু রয়েছে।এতে করে রোগীরা প্রাইভেট হাসপাতালের তুলনায় নাম মাত্র মূল্যে পরীক্ষা-নিরীক্ষা করার পাশাপাশি অপা-রেশান করাতে পারবেন।তাড়াশ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্ম কর্তা ও কর্মচারীগন সমকন্ঠ কে জানিয়েছেন, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন নতুন এক দিগন্ত উন্মোচিত হলো।তাড়াশ উপজেলার সাধারণ জনগণ বাংলাদেশের মমতাময়ী মাতা সফল রাষ্ট্র নায়ক ডিজিটাল বাংলাদেশ গড়াতে কারিগর,স্মার্ট বাংলাদেশ গড়ার একমাত্র আবিস্কারক গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন।