• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট বিক্রি কার্যক্রম উদ্বোধন।

Reporter Name / ৪৮৭ Time View
Update : বুধবার, ১ মার্চ, ২০২৩

জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট বিক্রি কার্যক্রম উদ্বোধন

মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরোচীফ

চট্টগ্রাম: জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ দিয়ে চট্টগ্রাম রেল স্টেশনে শুরু হয়েছে টিকিট বিক্রয় কার্যক্রম। স্টেশনে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।

সেখানে সকাল থেকে শুরু হয় মোবাইল ও এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম।
বুধবার (১ মার্চ) সকাল ১১টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম।

এসময় বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট বিক্রির কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে কালোবাজারিদের দৌরাত্ম্য থাকবে না।

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা যাবে না। আমরা যে কার্যক্রম হাতে নিয়েছি এতে যাত্রীদের সাময়িক কষ্ট হলেও পরে অভ্যস্ত হয়ে যাবে।
জানা গেছে, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ যাচাইয়ের মাধ্যমে আন্তনগর ট্রেনের টিকিট কাটতে হবে। রেলের কর্মকর্তারা পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের মাধ্যমে টিকিট যাচাই করবেন। কেউ অন্যের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কেটে ভ্রমণ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টিকিট কালোবাজারি বন্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার সরকারি উদ্যোগের অংশ এটি। যাত্রীরা এনআইডি বা জন্মনিবন্ধন বা পাসপোর্টের মাধ্যমে নতুন ব্যবস্থায় নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. আবিদুর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর, বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান, সহকারী পরিবহন কর্মকর্তা (১) মো. মনিরুজ্জামান, সহকারী পরিবহন কর্মকর্তা (২) ফেরদৌস রাজিব, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (১) মেহেদী হাসান, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (২) খলিলুর রহমান প্রমুখ।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category