• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

যথাযোগ্য মর্যাদায় ‘জেল হত্যা দিবস’ পালন মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের

Reporter Name / ১২৩ Time View
Update : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

জাতীয় সংসদে নন রেসিডেন্ট বাংলাদেশিজ (এনআরবি) তথা প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন চেয়ে রিট করা হয়েছে। যুক্তরাষ্ট্রর ভার্জেলিয় প্রবাসী জনৈক আবুল কালাম আজাদসহ কয়েকজন এ রিটটি করেন।খবর বাপসনিউজ ।

গত রোবরার ,৫ নভেম্বর ২০২৩,বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। রিট আবেদনের পক্ষে আইনজীবী হচ্ছেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

গত ১৫ অক্টোবর আবুল কালাম আজাদ ও এসএম রফিকুল পারভেজ ‘প্রবাসীদের মধ্য থেকে প্রবাসী কল্যাণমন্ত্রী নিয়োগ করাসহ জাতীয় সংসদে প্রবাসীদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষণের আবেদন’ শীর্ষক একটি আবেদন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব বরাবর দেন।

ওই আবেদনে বলা হয়, ‘আমরা, আবুল কালাম আজাদ ও এসএম রফিকুল পারভেজ, বাংলাদেশের নাগরিক যুক্তরাষ্ট্র প্রবাসী, বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধা।

‘বাংলাদেশের সব মানুষের মানবাধিকার ও নাগরিক অধিকার সমগোত্রীয় এবং মৌলিক অধিকারের অন্তর্গত নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিক আইনগত সংবিধানগতভাবে সুরক্ষিত অধিকার সমানভাবে ভোগ করবে। কিন্তু প্রায় আড়াই কোটি প্রবাসী বাংলাদেশি অন্যান্য নাগরিকের মতো সমান সুযোগ-সুবিধা ভোগ করছেন না।’

আবেদনে আরও বলা হয়, ‘রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের জন্য সংসদের আসন সংরক্ষণ না করা বৈষম্যমূলক আচরণ। এটি বাংলাদেশের সংবিধানের ২৭, ২৮ ও ২৯ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী। রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবেন। কিন্তু প্রবাসী ভাই-বোনরা সমান অধিকার ভোগ করতে পারছেন না।

‘প্রবাসী ভাই-বোনরা দেশে-বিদেশে বহুবিধ সমস্যায় জর্জরিত। প্রবাসীদের কথা বলার জন্য সংসদে কোনো প্রতিনিধি নেই। তাই প্রবাসীদের জন্য সংসদে আসন সংরক্ষণ করা হোক। প্রবাসীদের জন্য সংসদে নির্দিষ্ট আসন সংরক্ষণ করার আবেদন যৌক্তিক ও ন্যায়সঙ্গত আবেদন।’

এ আবেদনে সাড়া না পেয়ে তারা গত বুধবার (১ নভেম্বর) হাইকোর্টে রিট করেন। রিট আবেদনে রিটকারীদের আবেদন কেন নিষ্পত্তির নির্দেশ দেয়া হবে না এবং প্রবাসীদের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না – এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category