• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ গান পাউডারসহ আটক-১

Reporter Name / ২৫২ Time View
Update : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

 ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন কেজি গান পাউডার সহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তি ইসমাইল (২৫) সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা গ্রামের মোঃ মফিজুল ইসলামের ছেলে।

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫, রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতরাতে বিশেষ গোয়েন্দা তথ্যে র‌্যাব জানতে পারে নাশকতার সৃষ্টি,বর্তমান রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য মহারাজপুর এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ গান পাউডার মজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব একটি অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত আসামীর ঘরের খাটের নিচ থেকে একটি বাজারের ব্যাগে ০৩ কেজি ৪২০ গ্রাম গান পাউডার এবং কয়লা ০২ কেজি উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানান,সাম্প্রতিক সময় অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ককটেল এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতা সহ নানা অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category