• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের করণীয় বিষয়ে শেরপুরের ঝিনাইগাতীতে মহড়া অনুষ্ঠিত।

Reporter Name / ২৪৬ Time View
Update : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের করণীয় বিষয়ে শেরপুরের ঝিনাইগাতীতে মহড়া অনুষ্ঠিত।

মোঃ সাইদুর রহমান আপন
শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুর থেকে মোঃ সাইদুর রহমান আপন।
রাত্রিকালীন সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের করণীয় সম্পর্কে শেরপুরের ঝিনাইগাতীতে এক মহড়ার আয়োজন করা হয়। ১৮নভেম্বর শনিবার রাত ৯টায়নঝিনাইগাতী- শেরপুর মহা সড়কের কোয়ারিরোড় মোড়ে এ মহড়া অনুষ্ঠিত হয়।

এ মহড়ায় ঝিনাইগাতী ও শেরপুর জেলা সদরের ২টি ইউনিট অংশ গ্রহন করে। এতে রাত্রিকালীন সময়ে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কিভাবে দূর্ঘটনায় শিকার ব্যক্তিদের উদ্ধার করে তা এ মহড়ার মাধ্যমে দেখানো হয়।

এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শেরপুর জেলার উপ-সহকারি পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক, ঝিনাইগাতীর ইনচার্জ মোহাম্মদ আব্দুল মান্নান, ঝিনাইগাতী ও শেরপুর জেলা সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন কর্মকতা-কর্মচারি সহ এলাকার বিপুল সংখ্যক মানুষ এ মহড়ায় অংশ গ্রহন করেন।

এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শেরপুর জেলার উপ-সহকারি পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক উপস্থিত জনতার উদ্দেশে বলেন,”যে কোন অগ্নিকান্ড বা সড়ক দূর্ঘটনায় বিচলিত না হয়ে আক্রান্ত ব্যক্তি বা বাড়ীঘরের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়া সহ ফায়ার সার্ভিসকে তাদের কাজে সহযোগীতা করুন। এতে স্থানীয়দের সহযোগীতায় অনেকাংশে বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে বলেও জানান তিনি।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category