• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করলেন শরিফ উল আলম শরীফ।

Reporter Name / ২০৮ Time View
Update : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করলেন শরিফ উল আলম শরীফ

স্টাফ রিপোর্টার:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৪ সিরাজগঞ্জ-৩(রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম উত্তোলন করলেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বঙ্গবন্ধুর চার নেতা পরিষদের সিরাজগঞ্জজ জেলা শাখা সভাপতি মাঠের নেতা খন্দকার শরিফ উল আলম শরিফ।

শনিবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে বড় ছেলে মো: অপু মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় (রায়গঞ্জ-তাড়াশ) এর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শরিফ উল আলম শরিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে চাই। সিরাজগঞ্জ-৩(রায়গঞ্জ-তড়াশ-সলঙ্গা) আসনকে সিরাজগঞ্জ জেলার মধ্যে একটি মডেল ও স্মার্ট আসন হিসেবে গড়ে তুলতে চাই। (রায়গঞ্জ-তাড়াশ) আসনকে আওয়ামী লীগের ঘাঁটি তৈরি করতে কাজ করে যাচ্ছি। বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে জনগণের-জান মালের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি দলের প্রতি আমার অবদানের কথা বিবেচনায় নিয়ে তিনি আমাকে মনোনয়ন দেবেন।

শরিফ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন। দেশের নানাবিধ উন্নয়ন হচ্ছে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনা অগ্রণী ভূমিক পালন করে যাচ্ছে । আর বর্তমান দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান।

এসময় এক প্রশ্নের জবাবে শরিফ বলেন, জাতীয় সংসদে অনেকেই প্রার্থী হতে পারে। যারা প্রার্থী হয়েছেন তাদের সবারই কোন না কোন যোগ্যতা রয়েছে। এটা নিয়ে নিজেদের মধ্য কাঁদা ছুড়াছুঁড়ির কিছু নেই। যে প্রার্থীর যোগ্যতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ হবে তাকেই তিনি মনোনয়ন দিবেন। আমি মনোনয়ন পেলে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে সাধারণ মানুষকে নিয়ে (রায়গঞ্জ-তাড়াশ) আসনের উন্নয়নে কাজ করতে চাই। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। এজন্য জনসাধারণকে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category