• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা, জুয়েল সভাপতি শাফিউল সম্পাদক।

Reporter Name / ৫৪৪ Time View
Update : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা, জুয়েল সভাপতি শাফিউল সম্পাদক

লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভার শুরুতে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি ইউনুস আলী’র স্মরনে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে লালমনিরহাট বার্তা অফিসে সংগঠনের সদস্যদের সম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়। এতে নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচনি কার্য পরিচালনা করেন লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন।

বাংলাভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান জুয়েলকে সভাপতি ও দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি শাফিউল ইসলাম প্রধানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছে জিটিভির জেলা প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ, যুগ্ম সম্পাদক হিসাবে লালমনিরহাট বার্তার সাংবাদিক মৃদুল হাবিব, দৈনিক সবুজ নিশান পত্রিকার ওসমান গনীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এস এম শরিফুল ইসলাম কানু, আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাকিনা কলেজের সাবেক অধ্যক্ষ মনোয়ারুল ইসলামসহ অনেকে। নবগঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান জুয়েল বলেন, ইউনিটির প্রতিষ্ঠা সভাপতি ইউনুস আলীর মৃত্যুর পর ইউনিটি তাঁর গতিশীলতা হারায়। সকল সদস্যদের সম্মতিক্রমে পুরানো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। আশা করি সকল সদস্যের সহযোগিতায় লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটি এগিয়ে যাবে।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category