• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

কাজিপুর পৌরসভার  সাবেক মেয়রকে কুপিয়ে মারাত্মক ভাবে  আহত করায়  সংবাদ সম্মেলন। 

Reporter Name / ১৯৭ Time View
Update : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

কাজিপুর পৌরসভার  সাবেক মেয়রকে কুপিয়ে মারাত্মক ভাবে  আহত করায়  সংবাদ সম্মেলন। 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ  নিজাম উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক ভাবে  আহত করায়  সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ।

বৃহস্পতিবার   (৩০ নভেম্বর) বিকেল ৫ টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

উক্ত  সংবাদ সম্মেলনে কাজিপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলামকে অভিযুক্ত করে জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা  অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান বলেন-  বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যার পর কুড়ান তার নিজ বাড়িতে অবস্থান করছিল। এ অবস্থায় পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী কুড়ানের লোকজন নিজাম উদ্দিনকে কুপিয়ে আহত করে। গুরুত্বর অবস্থায় সাবেক পৌরমেয়র  হাজী মোঃ  নিজাম উদ্দিনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।

উক্ত সংবাদ সম্মেলনে –   হামলাকারী সন্ত্রাসীদের  আইনের আওতায় এনে  দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।

এ সংবাদ সম্মেলনে- সিরাজগঞ্জ  জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ  আব্দুস সামাদ তালুকদার, সিনিয়র সহ সভাপতি ইসাহাক আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ -পাবনা  সংরক্ষিত নারী আসনের সাবেক  এমপি    জেলা আওয়ামী  মহিলালীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগ নেতা   ফরিদ আহমেদ পিয়ার, মোস্তফা কামাল তারা সহ অন্যান্য নেতাকর্মীরা এবং  সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন  ।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category