• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  অনুষ্ঠিত।

Reporter Name / ৫০৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  অনুষ্ঠিত।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের মাঝি টেংরাইলে  স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩  অনুষ্ঠিত হয়েছে । বুধবার  (৬ ডিসেম্বর)  বিকেল ৩ টার টায় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ  উপজেলার জামতৈল  ইউনিয়নের  মাঝি টেংরাইলের  জসিমের উঠানে  ২৫ জন  স্বপ্নসারথি” দলের ষষ্ঠ  মাসে ক্রিটিক্যাল থিংকিং ও প্রযুক্তিতে এগিয়ে যায় স্বপ্নসারথি পর্ব  -২ বিষয়ে জীবন দক্ষতা  উন্নয়ন সেশন অনুষ্ঠিত হয়।

উক্ত  সেশনে  সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন – কামারখন্দ উপজেলার নির্বাহী অফিসার শাহীন সুলতানা ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ রইসউদ্দিন প্রমুখ  ।  এ সময়ে  উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা   বলেন- বাল্যবিয়েকে না বলুন কথাটি সকলকে অন্তরে ধারণ করতে হবে এবং স্বপ্ন অনেক বড় করে দেখতে হবে। কামাবখন্দে বাল্যবিয়ে অনেক বেশি, এইজন্য বাল্যবিয়ে বন্ধে বা প্রতিরোধ করতে সকলকে একযোগে  সম্মিলিত ভাবে কাজ করতে হবে।

যেখানে বাল্যবিয়ের আয়োজন করবে তার পূর্বে প্রশাসন অব্যশই জানাবেন। সেশন টি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির  এসোসিয়েট অফিসার  (সেলপ) মোঃ ফেরদৌস হোসাইন ।  অনুষ্ঠান সেশন শেষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ এর বাল্যবিবাহ প্রতিরোধে লালকার্ড প্রদশর্নী অনুষ্ঠিত হয়।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category