• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

অভয়নগরে সরিষা ফুলের সমারোহে ভোরে গেছে মাঠ, কৃষকের মুখে হাসি।

Reporter Name / ৫১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

অভয়নগরে সরিষা ফুলের সমারোহে ভোরে গেছে মাঠ, কৃষকের মুখে হাসি।

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি ।

যশোরের অভয়নগর উপজেলায় সরিষার বিশাল আবাদ হয়েছে। হলুদ সরিষায় রঙিন প্রকৃতি। হলুদে হলুদে ছেয়ে গেছে চারিদিকে। হিমেল হাওয়ায় সরিষা ফুলের এলোমেলো দোলা চালে জুড়িয়ে যাচ্ছে প্রাণ। সরিষা ফুলের এমন সমাহরে খুশি কৃষক ও সরিষা থেকে মধু আহরণ করা মৌয়ালরা। বাড়তি উপার্জনে স্বপ্নে বিভোর তারা। সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলার আটটি ইউনিয়নে সরিষার আবাদ হয়েছে। মাঠের পর মাঠ দেখা মিলবে এমন হলুদের সরিষা। এখানকার সরিষা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন মোকামে পাঠানো হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, এ বছর উপজেলার ১৭.৪৬ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যা আবাদের লক্ষ্য মাত্রার চেয়ে প্রায় ২৫০ হেক্টর বেশি এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২ হাজার ৫ শত মেট্রিক টন। এ বছর সরিষার আবাদ বাড়ায় ও আবহাওয়া ভাল থাকায় বেশি ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা। তারা বলছেন, বিগত বছরের তুলনায় এ বছর সরিষার আবাদ খুব ভাল হয়েছে। সরিষার আবাদের সাথে জড়িত কৃষকের পাশাপাশি সরিষা থেকে মধু আহরন করা মৌয়ালরা অনেক খুশি। গত বছরের তুলনায় এবার সরিষার খেত থেকে দুই তিন গুন মধু বেশি পাব বলছেন মধু আহরন কারিরা। অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন বলেন, সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার চাষীকে বীজ, সার সহয়তা প্রদান করতে পেরেছি, একই সাথে আমাদের মৌবস্ক স্থাপন করা হয়েছে যাতে করে আমরা প্রচুর পরিমানে মধু উৎপাদন করতে পারি এবং এই সরিষার ফলনটা বৃদ্ধি পায়।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category