• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

সোনাগাজীর নবাবপুরে হংকং প্রবাসী ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ। 

Reporter Name / ১২২ Time View
Update : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

সোনাগাজীর নবাবপুরে হংকং প্রবাসী ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ।

গাজী হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :-

সোনাগাজী উপজেলার নবাবপুরে হংকং প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জহিরুল হক খাঁন স্বপনের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিবরণে জানা যায়, আমিরাবাদ বিসি লাহা স্কুল এণ্ড কলেজের দাতা সদস্য হংকং প্রবাসী ব্যবসায়ী জহিরুল হক খাঁন’কে মুঠোফোনে কল দিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ছেলে মহিম বিসি লাহা স্কুল এণ্ড কলেজের বিদ্যোৎসাহী সদস্য হিসেবে তার বাবা সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে সমর্থন না দিয়ে উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন এর ভাই গিয়াসউদ্দিন মাহমুদক কেন সমর্থন করেছে, স্বপন বলেন সেটা আমি তোমাকে বলতে বাধ্য নয়, তোমার বাবাকে কমিটির মাত্র ১জন সমর্থন করেছে বাকীরা সবাই গিয়াসউদ্দিন মাহমুদকে সমর্থন করেছে। এরপর মহিম তাকে গালাগাল করে ও দেখে নেওয়ার হুমকি দেয়। জহিরুল হক খাঁন স্বপন ও তার বাড়ীর লোকজন জানান, ১৬ই ডিসেম্বর দুপুর আনুমানিক ১২টায় মহিম ও বাবলুর নেতৃত্বে অজ্ঞাত সন্ত্রাসীরা জহিরুল হক খাঁন স্বপনের বাড়ীতে প্রবেশ করে তাকে কিল-ঘুষি মেরে ফোলা জখম করে আহত করে এবং হুমকি ধমকি দেয়, তার স্ত্রী সহ লোকজন এগিয়ে এলে মহিম ও তার লোকজন পালিয়ে যায়, এসময় ডিল মেরে স্বপনের বাড়ীর দরজা জানালা ভাংচুর করে বলে জানিয়েছেন প্রবাসী স্বপন। সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এই বিষয়ে মহিম ও বাবলু সহ অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী জহিরুল হক খাঁন স্বপন। অভিযোগ প্রসঙ্গে চেয়ারম্যান পুত্র মহিউদ্দিন মহিম জানান, হামলা ও ভাংচুরের অভিযোগ সত্য নয়, জহিরুল হক খাঁন স্বপন হংকং বিএনপির সভাপতি, সে তারেক জিয়ার বন্ধু, এলাকায় বিএনপির লোকজন নিয়ে গত কয়েকদিন মহড়া দিচ্ছে।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category