• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

সিরাজগঞ্জ- কড্ডা  আঞ্চলিক সড়ক বারকান্দিতে  ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ ৫জন আহত। 

Reporter Name / ৬০৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

সিরাজগঞ্জ- কড্ডা  আঞ্চলিক সড়ক বারকান্দিতে  ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ ৫জন আহত।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে চালবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত হয় । মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের বারাকান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ শহর থেকে কড্ডামুখী ব্যাংকের টাকা বহনকারী একটি মাইক্রোবাস বারাকান্দি পৌঁছালে শহরগামী সরকারি চালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়। মাইক্রোবাসটি ছিটকে সড়কের পাশে চলে যায়। পরে মাইক্রোবাসে থাকা আহতদের উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই সড়কে বেশ কিছুক্ষণ সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রাক ও মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান – আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category