• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

গাজীপুরে সর্বজনীন পেনশন স্কিম সেবা প্রদান বুথ উদ্বোধন।

গাজীপুর প্রতিনিধি / ১১৭ Time View
Update : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

গাজীপুরে সর্বজনীন পেনশন স্কিম সেবা প্রদান বুথ উদ্বোধন।

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধিঃ

বাংলাদেশের সকল শ্রেণীর জনসাধারণকে পেনশন সুবিধার আওতায় আনার জন্য সরকারের এক অনন্য উদ্যোগ সর্বজনীন পেনশন স্কিম। এই স্কিম এর মাধ্যমে জনগণকে বিভিন্ন সুযোগ সুবিধা সরাসরি প্রদানের জন্য জেলা প্রশাসন, গাজীপুর এর উদ্যোগে মঙ্গলবার (৯ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখভাগে একটি সর্বজনীন পেনশন স্কিম সেবা প্রদান বুথ উদ্বোধন করা হয়।

সেবা প্রদান বুথটি উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারগণ, কালেক্টরেটের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বুথ উদ্বোধনকালে জেলা প্রশাসক সরকারের এই অনন্য উদ্যোগকে স্বাগত জানান। এই উদ্যোগ বাস্তবায়নে গাজীপুর জেলার সকল জনসাধারণকে সহজ সেবা প্রদানের জন্য এই বুথ খোলা হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, এই সেবার মাধ্যমে এখন দেশের সর্বস্তরের জনগণ পরনির্ভরশীলতা থেকে বের হয়ে আসতে পারবে।

পেনশন স্কিমের সেবা প্রদানে কালেক্টরেটের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানিয়ে তিনি সকলের উদ্দেশ্য বলেন, এখন থেকে সকল কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারকে এ সেবার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সকলেই যেন কাজ করেন। পেনশন সেবা সবার মাঝে পৌঁছে দিতে ব্যাপক প্রচারণা চালানোর জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধও জানান জেলা প্রশাসক।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category