সমকন্ঠ স্টাফ রিপোর্ট :বাংলাদেশের মমতাময়ী মাতা সফল রাষ্ট্র নায়ক বঙ্গবন্ধু তনয়া গনতন্ত্রের মানসকন্যা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল স্মার্ট বাংলাদেশের আবিষ্কার বাংলাদেশ আওয়ামিলীগ এর আইকন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব জনকনন্দিত নেতা বিশ্ব মানবতার মা গরীব এবং দুঃখী মেহনতী মানুষের শেষ আশ্রয় জননেত্রী শেখ হাসিনার বিশস্ত কর্মী বঙ্গবন্ধুর আদর্শের অকুতোভয় দুঃসাহসী সৈনিক ততকালীন শৈরাচারী সরকার বিরোধী আন্দোলনের শ্লোগান মাস্টার পরবর্তী সময় তথা ততকালীন বিএনপি-জামাত সরকারের আতংক সাবেক ছাত্র নেতা মোঃ রবিউল করিম রনির আজ শুভ জন্মদিন।
মেঃ রবিউল করিম রনি বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৩নং সগুনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সান্দুরিয়া গ্রামে আজকের এই দিনে পিতা মোঃ আমজাম হোসেন এবং মাতা মিসেস রাবেয়া হোসাইন এর কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন।তিনি জন্মসূত্রেই খাঁটি বাঙালী আওয়ামী পরিবারে সন্তান হিসাবে বেশ পরিচিতি লাভ করেন।একটি ঘনিষ্ঠ সুত্র মতে জানা যায় যে,সাবেক এই বিপ্লবী ছাত্র নেতার দাদার কুল,নানার কুল সহ তার বংশের সকলেই প্রকৃত আওয়ামীলীগের রাজনীতির সাথে একান্তই ওতোপ্রোতো ভাবেই জড়িত।দৈনিক সমকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার বলেন,উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য সরেজমিনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রিপোর্ট সংগ্রহ করতে গিয়া উক্ত গ্রাম এবং এলাকার বাসিন্দাদের তথ্য অনুযায়ী জানা যায় যে, উক্ত বংশের সকল লোকজন এবং তাদের আত্নীয় সজন সকলেই বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
মোঃ রবিউল করিম রনি বলেন,”আমি বঙ্গবন্ধুর আূদর্শকে হৃদয়ে লালন করি।”আমি জননেত্রী শেখ হাসিনার একজন একজন বিশ্বস্ত কর্মী বটে।”মোঃ রবিউল করিম রনি বলেন,আমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমি দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি।তিনি বলেন,দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে মন থেকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে।নি বলেন,যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবেন,ততদিন বাংলাদেশের সাধারণ মানুষ সুখে এবং শান্তিতে থাকবেন।
মোঃ রবিউল করিম রনি বলেন,ইদানীং বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে কিছু তেলবাজ, সেলফিবাজ,চাটুকার,রাজাকার আলবদর আল- শামস অথবা ততকালীন বিএনপি মাঝ লেবেলের নেতাকর্মী এমনকি ততকালীন ছাত্রদলের কিছু চিহ্নিত সন্ত্রাসীরা ভীষণ সুকৌশলে কিছু এমপি মন্ত্রী তথা তৃনমুল পর্যায়ের নেতাদের টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নব্য আওয়ামীলীগের সদস্য পদে যোগদানের নাটকের মাধ্যমে পরবর্তীতে তৃনমুলের বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছেন।যে কারনে তৃনমুলের প্রকৃত বঙ্গবন্ধু প্রেমী ত্যাগী নেতা এবং কর্মীগন কোনঠাসা হয়ে পড়েছেন।অনেকেই রাজনীতির মাঠ থেকে সরে যাচ্ছেন আত্নমর্যাদা হীণতার ভয়ে।কোথাও কোথাও বলিষ্ঠ নেতাদের কোনঠাসা করে রেখেছেন স্থানীয় সরকার অথবা এমপি মন্ত্রীদের আত্নীয় সজনরা।
মোঃরবিউল করিম রনি বলেন,এক সময় আমিও রাজনীতির মঞ্চ ছেড়ে আসতে বাধ্য হয়েছিলাম। তিনি বলেন, কিছু নব্য আওয়ামীলীগ তথা ঐ সমস্ত হাইব্রিড নেতাদের কোবল থেকে ত্যাগী নেতাদের পাশে থেকে হাইব্রিড মুক্ত করতে নিজেকে পুনরায় উৎসর্গ করে দিতে চাই।তিনি বলেন,আমি কোন পদ পদবী চাইনা।কিন্তু যাদের কারনে আজ রাজনীতির পরিবেশ দূষণ হচ্ছে তাদের কে স্ব-মুলে উপরে ফেলতে চাই এবং যাদের হাতে রাজনীতির মাঠ তৈরী হয়েছিল, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের আওয়ামীলীগ তাদের সঙ্গে থেকেই দূর্নীতি মুক্ত সমাজ গড়তে এবং বঙ্গবন্ধু তনয়া গনতন্ত্রের মানসকন্যা জননেত্রীর হাতকে শক্তিশালী হিসাবে গড়ে তুলতে নিজেকে উৎসাহীত করতে চাই।
মোঃ রবিউল করিম রনি বলেন,সারাদেশে একযোগে উপজেলা নির্বাচন শুরু হয়ে গেছে এবং পর্যায়ক্রমে বাকি গুলোতেও হবে।তিনি সম্মানিত ভোটারদের কে উদ্দেশ্য করে বলেন,আপনারা কাকে ভেট দিচ্ছেন?অবশ্যই আপনার মহামূল্যবান ভোট টি অবশ্যই যোগ্য এবং বলিষ্ঠ নেতৃত্বের অধিকারীকেই দেওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি।অবশ্যই সৎ,জন-দরদী,দেশপ্রেমীক আপনার মুল্যবান ভেট প্রদান করে উন্নয়নের পক্ষে জনজোয়ারের সৃষ্টি করবেন এবং দূর্ণীতিবাজ যেই হোক না কেন অবশ্যই প্রতিহত করবেব।
মোঃ রবিউল করিম রনি বলেন, আমার জন্মদিন উপলক্ষে সবাইকে বিনম্র শ্রদ্ধা অফুরন্ত ভালোবাসা ও ফুলেল শুভেচছা জানাচ্ছি।আমাকে যারাই বিভিন্ন মাধ্যমে উইস করেছেন তাদেরকে আবার ও কৃতজ্ঞতা জানাচ্ছি।তিনি পরিশেষে বর্তমান হিটস্টক ও তাপদহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন।তিনি বলেন,সকলেই নিরাপদে থাকুন এবং ছোট বাচ্চাদেরকে নিরাপদে রাখার জন্য অনুরোধ করেন।