সমকন্ঠ প্রতিনিধি চট্টগ্রাম থেকে:
শ্রী সজিব মজুমদার,পিতা:শ্রী কার্তৃিক মজুমদার, সাং আদর্শগ্রাম,গুনাগড়ি,বাঁশখালি,চট্টগ্রাম।সে বাংলাদেশের সুনামধন্য জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির একজন মেডিকেল প্রমোশন অফিসার পদে চট্টগ্রাম মেডিকেল কলেজে দায়িত্ব রত ছিলেন বিগত ৫ মাস যাবত। সুত্রমতে জানা যায় যে,মিঃ সজিব মজুমদার কৌশলে উক্ত কোম্পানির নিকট থেকে প্রায় দুই লক্ষ টাকা নিয়ে গত ২৮.০৫. ২৪ ইং তারিখ থেকে অসুস্থতার কথা বলে নানা টাল বাহানা করার মাধ্যমে আত্নগোপন করে আছেন।কোম্পানীর প্রাপ্য টাকা পরিশোধ না করে বরং চলতি মাসের বেতন সহ উত্তোলন করে অজানা কোন এক গোপন স্থানে পালিয়ে আছেন।জিসকা ফার্মার মোঃ শফিউল কাদের লিপু,সিনিয়র এরিয়া মেনেজার চট্টগ্রাম মেডিকেল শাখার দায়িত্ব নিয়োজিত আছেন।তিনি দৈনিক সমকন্ঠ পত্রিকার প্রতিবেদক কে বলেন, মিঃ সজিব মজুমদার আমার আন্ডারে দীর্ঘ ৫ মাস হলে কর্মরত ছিলেন। তিনি আমার সরলতার সুযোগ নিয়ে জিসকা ফার্মার নিকট থেকে অতি শুক্ষভাবে বিভিন্ন ঔষধ এর দোকান থেকে কোম্পানির প্রাপ্য বিল উত্তোলন করে,যার আনুমানিক টাকার পরিমাণ প্রায় দুইলক্ষ।সম্পূর্ণ টাকা নিয়ে আত্মগোপনে আছেন।আমরা বিষয়টি নিয়ে ভীষণ দুঃশ্চিন্তায় আছি।মিঃ সজিব মজুমদার এমন জঘন্য কাজ করবেন আমরা কখনোই ভাবতেই পারিনি।এ বিষয়ে প্রাথমিক ভাবে বাংলাদেশ ফারিয়াকে অভিহিত করার জন্য প্রস্তুতি চলছে।আমরা বিশ্বাস করি বাংলাদেশ ফারিয়া অবশ্যই বিষয়টি আমলে নিয়ে সঠিক ব্যাবস্থা গ্রহন করবে বলে আমদের কোম্পানির আস্থা আছে।তিনি আরো বলেন,সজিব এর বিরুদ্ধে জেনারেল ফার্মা, ফার্মাসিয়া এবং মেটলাইফ ইন্সুুরেন্স কোম্পানির টাকা মারার অভিযোগ রয়েছে।মিঃ সজিব আসলেই একজন প্রফেশনাল বাটপার।উক্ত বিষয়টি নিয়ে সরজমিন তদন্তের মাধ্যমে সাজবের বিরুদ্ধে আনিত সকল অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয় সজিবের বৃদ্ধ পিতা শ্রী কার্তীক বাবু বলেন, “আমার ছেলের বিরুদ্ধে টাকা নিয়ে পালানোর আরো ৩/৪ টার বেশি অভিযোগ আছে”, তবে আমরা তার ধার ধারিনা।তার বিরুদ্ধে সকল অভিযোগই হয়ত সত্য।আমি পিতা হিসাবে তার উপযুক্ত শাস্তি চাই। একই কথা বলেন সজিব মজুমদার এর বড় ভাই।
দৈনিক সমকন্ঠ পত্রিকার প্রতিবেদক কে সাজব মজুমদার এর বড় ভাই বিষয়টি
এরপরেও প্রয়োজনে আইনি ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।নিম্নে মিঃ সজিব মজুমদার এর ছবি সহ ঠিকানা প্রদান করা হলো:
স্থায়ী ঠিকানাঃ শ্রী সজিব মজুমদার, পিতা শ্রী কার্তীক মজুমদার,মাতা: শ্রমতী সুমি মজুমদার,গ্রাম: আদর্শ গ্রাম(পূর্ব জঙ্গল) গুনাগড়ি,ডাকঃ গুনাগড়ি,পোস্ট কোড:৪৩৯২,থানা: বাশখালী,জেলা:জেলা চট্টগ্রাম।উপরোক্ত ব্যাক্তির তথ্য অনুযায়ী মিঃ সজিব মজুমদার কে ধরিয়ে দেওয়ার জন্য সবিনয় এবং বিনীত ভাবে অনুরোধ করেছন জিসকা ফার্মার চট্টগ্রাম জোনের অফিসার বৃন্দ।