• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

বিপ্লবী নেতা শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে দৈনিক সমকন্ঠ পরিবারের গভীর শোক!

স্টাফ রিপোর্ট : / ৩৩৭ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

বিপ্লবী নেতা শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে দৈনিক সমকন্ঠ পরিবারের গভীর শোক!

 

দৈনিক সমকন্ঠ রিপোর্ট :

২৪-এর গণআন্দোলনের সাহসী ও আপসহীন বিপ্লবী নেতা শহীদ শরীফ ওসমান হাদির মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক সমকন্ঠ পত্রিকার সকল কলাকৌশলী,স্টাফ রিপোর্টার,কর্মকর্তা-কর্মচারী এবং সম্মানিত পাঠকবৃন্দ।

এক শোকবার্তায় তাঁরা জানান,শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার এক নির্ভীক কণ্ঠস্বর। দেশের গণতন্ত্র,ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর এই অকাল ও মর্মান্তিক মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

দৈনিক সমকন্ঠ পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করা হয় যেন তিনি তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করা হয়।

শোকবার্তায় আরও বলা হয়, এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে ঘটনার সুষ্ঠু,নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের সঠিকভাবে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নির্মম ও অমানবিক ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

দৈনিক সমকন্ঠ পরিবার বিশ্বাস করে,ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদ শরীফ ওসমান হাদির আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করা সম্ভব হবে।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category