• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

আওয়ামী লীগের সরকারের আমলে দেশে আমূল পরিবর্তন হয়েছে বড়লেখায় পরিবেশ মন্ত্রী

অজিত দাস,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ / ৯০ Time View
Update : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামী লীগের সরকারের আমলে দেশে আমূল পরিবর্তন হয়েছে। পদ্মা সেতু হয়েছে। আমেরিকা বাংলাদেশের উন্নয়ন ভালো চোখে দেখে না। এজন্য আগামী নির্বাচন তারা বানচাল করতে চায়। আমরা বিদেশীদের জানিয়ে দিতে চাই-এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ত্রিশ লক্ষ মা-বোনের জীবনের বিনিময়ে স্বাধীন হয়েছে। তাই এই স্বাধীন দেশে বিদেশী প্রভুদের কথায় আমরা চলতে দিতে পারিনা।

পরিবেশ মন্ত্রী শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি নির্বাচন করেছিল। মনে আছে; ওই নির্বাচনে ভোটের বাক্স নিয়ে মানুষ ফুটবল খেলেছিল। ভোট সেন্টারে মানুষ যায় নাই। এই কথা দেশের মানুষ ভুলে নাই। তাই জীবন থাকতে আমরা আগামী নির্বাচন কোনো অবস্থায় বানচাল করতে দিব না।

বড়লেখা পৌরশহরের দক্ষিণবাজার এলাকায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামলীগের সহসভাপতি মুহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মকবুল হোসেন নীল, জেলা পরিষেদের সাবেক সদস্য হামিদুর রহমান শিপুল, উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, বড়লেখা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি এড জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ,উপজেলা ছাএলীগের সভাপতি ইমরান হোসেন প্রমূখ।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category