• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

শ্রীমঙ্গলে এক শিক্ষকের বাড়িতে মিললো বিষধর শঙ্খিনী সাপ

অজিত দাস,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ / ৯২ Time View
Update : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে এক শিক্ষকের বাড়িতে মিললো বিষধর শঙ্খিনী সাপ। বিষাক্ত শঙ্খিনী সাপটি উদ্ধার করেছে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব (সজল) জানান, শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব জীবন এর ইছবপুর এলাকার বাড়িতে একটি শঙ্খিনী সাপ ঢুকে পড়ে।

মঙ্গলবার (১৪ই নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কল্যান দেবের স্ত্রী শয়নকক্ষে প্রবেশ করার সময় সাপটি দেখতে পান। এ সময় বাসার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
কল্যান দেব জানান, তিনি তাৎক্ষণিক বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেবকে খবর দেন। সেবা ফাউন্ডেশনের তারা ঘটনাস্হলে এসে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।

সজল দেব জানান, সাপটি এখন বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে রাখা হয়েছে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। আগামীকাল সকালে সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category