কাজিপুর পৌরসভার সাবেক মেয়রকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করায় সংবাদ সম্মেলন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ নিজাম উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করায় সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৫ টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে কাজিপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলামকে অভিযুক্ত করে জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান বলেন- বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যার পর কুড়ান তার নিজ বাড়িতে অবস্থান করছিল। এ অবস্থায় পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী কুড়ানের লোকজন নিজাম উদ্দিনকে কুপিয়ে আহত করে। গুরুত্বর অবস্থায় সাবেক পৌরমেয়র হাজী মোঃ নিজাম উদ্দিনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে – হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।
এ সংবাদ সম্মেলনে- সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সিনিয়র সহ সভাপতি ইসাহাক আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ -পাবনা সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি জেলা আওয়ামী মহিলালীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদ পিয়ার, মোস্তফা কামাল তারা সহ অন্যান্য নেতাকর্মীরা এবং সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন ।