• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

অভয়নগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আহত।

Reporter Name / ১৬০ Time View
Update : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

অভয়নগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আহত

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী মেঘলা বেগম (২৩), নামে এক গৃহবধূ আহত হয়েছেন। এ ঘটনায় স্বামী আলামিন ফরাজী (২৭) কে স্থানীয়রা ধরে পুলিশের কাছে সোর্পদ করেছে। বুধবার (৬ ডিসেম্বর) দুপুর আনুঃ ১ টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে গেছে, স্ত্রী মেঘলা বেগমের সাথে স্বামী আলামীন ফারাজী বাড়িতে কথাকাটি ও ঝগড়া বিবাদ হয়। এসময় স্বামী আলামিন তার স্ত্রী মেঘলাকে পেটে ১ টি ও পিঠে ৩টি ছুরিকাঘাত করে। এতে মেঘলা রাস্তার উপর লুটিয়ে পড়ে। স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে। পরে ওই গৃহবধূর স্বামী আলামিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোর্পদ করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। আলামিন ফারাজী গুয়াখোলা বস্তি এলাকার মৃত দুলাল ফরাজীর ছেলে। এবিষয়ে ৫নং ওর্য়াড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিজা মোল্যা বলেন, স্বামী আলামিন তার স্ত্রী মেঘলাকে পেটে ১ টি ও পিঠে ৩টি ছুরিকাঘাত করেছে। আলামিন পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে আমার কাছে নিয়ে আসে। পরে তাকে পুলিশে কাছে সোর্পদ করা হয়েছে। এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: বাহারুল ইসলাম জানান, গৃহবধূ ছুরিকাঘাতে আহত হয়েছে। তার জখমটা মারাক্ত । যে কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনর্চাজ এবিএম মেহেদী মাসুদ বলেন, এ ঘটনায় আলামিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলা করা প্রক্রিয়াধীন।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category