• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

দেওয়ানগঞ্জে চেয়ারম্যান সাইদুজ্জামানের হাতে সাংবাদিক লাঞ্ছিত

Reporter Name / ৮০৯ Time View
Update : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

দেওয়ানগঞ্জে চেয়ারম্যান সাইদুজ্জামানের হাতে সাংবাদিক লাঞ্ছিত।

স্টাফ রিপোর্টার:

জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে তথ্য সংগ্রহ করতে গিয়ে সিনিয়র সাংবাদিক রহুল আমিন হারুন ও নূর ইলাহী চেয়ারম্যান ছাইদুজ্জামান খানের কাছে লাঞ্ছিত হয়েছেন। আজ রবিবার দুপুর ১২:৩০ মিনিটে এ ঘটনা ঘটে । মুহূর্তেই লাঞ্ছিতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে । এতে সাংবাদিক মহলে এক তীব্র নিন্দার ঝড় বইছে । ভুক্তভোগী সাংবাবিক দৈনিক আওয়ার বাংলাদেশীর দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি । তিনি জানান, গত শনিবার দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী প্লাস (ইজিপিপি পাস) এর ৬ টি প্রকল্পের কাজ পরিদর্শন করি এ সময় দেখতে পায় প্রতিটি প্রকল্পে ১০-১৫ জন উপকারভোগী অনুপস্থিত । সেইসাথে ৮ ও ৯ নং ওয়ার্ডের তালিকাভূক্ত সড়ক মেরামতের কাজ বাদ দিয়ে উপকারভোগীরা ৭ নং ওয়ার্ডের ব্যাপারী পাড়া এলাকায় ব্যাক্তিগত পুকুর পাড় মেরাম করছে । এসময় উপকার ভোগী অনেকেই অভিযোগ করে জানায় ৯ নং ওয়ার্ড মেম্বার বাহাদুর ১৬ জন উপকারভোগীর কাছ থেকে পাঁচশত করে টাকা ঘুষ আদায় করেছে । প্রতিটি প্রকল্প ঘুরে দেখা যায় সব প্রকল্পেই ১৫-২০ জন করে অনুপস্থিত। অনুপস্থিতির কারণ জানতে চাইলে ইউপি মেম্বার বাহাদুর বলেন এই ইউনিয়নে মোট উপকার ভোগীর সংখ্যা ২৬৯ জন । ৬০ টি নেতাকর্মীর নাম ঢুকানো হয়েছে আরো ২০ টি নেতার নাম ঢুকানোর দাবি করছে নেতারা । অনুপস্থিত সবাই নেতাকর্মী । শনিবার ইউনিয়ন পরিষদ বন্ধ থাকায় আজ রবিবার সকালে সাংবাদিক রুহুল আমিন হারুন চেয়ারম্যান ছাইদুজ্জামান খানের সাথে সাক্ষাৎ করতে গেলে চেয়ারম্যান পরিষদের বারান্দাতেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে । এবং দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে প্রবেশ না করার জন্য হুমকি দেয় । প্যানেল চেয়ারম্যান এনামুল হক চেয়ারম্যানের সাথে তালমিলিয়ে ক্ষতার প্রভাব দেখায়। উল্লেখ্য সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় দেওয়ানগঞ্জ উপজেলার সকল সাংবাদিকবৃন্দ নিন্দা প্রকাশ করছে।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category