• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

থানার ওসির পরিচয়ে প্রতারণার দায়ে গ্রেপ্তার প্রতারক সোহেল।

Reporter Name / ৫১৭ Time View
Update : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

থানার ওসির পরিচয়ে প্রতারণার দায়ে গ্রেপ্তার প্রতারক সোহেল।

এ জেড সুজন মাহমুদ, লালপুর(নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুর থানার ওসি পরিচয় ব্যবহার করে টাকা দাবি করে প্রতারণার দায়ে সোহেল রানা (২৬) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ডিসেম্বর-২৩) তাকে নাটোর আদালতে পাঠানো হয়। সোহেল রানা উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের চাঁন্দের আলীর ছেলে এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের (একাংশ) যুগ্ম-সাধারণ সম্পাদক। লালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদের হোয়াটসঅ্যাপ প্রোফাইল ব্যবহার করে ওই একই এলাকার জেহের উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের কাছে টাকা দাবি করা হয়। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী লালপুর থানার ওসিকে জানালে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। সোহেল রানা তার নিজস্ব মোবাইল ফোনের হোয়াটস অ্যাপে লালপুর থানার ওসির ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করিয়া বিভিন্ন প্রকার ভয়ভিতি প্রদান করিয়া তার নিকট হতে আর্থিক সুবিধা ভোগ করার চেষ্টা করে। এছাড়াও লালপুরে বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিল। ইমো হ্যাকের গডফাদার নামে পরিচিত। এছাড়াও অমৃত পাড়া এলাকায় বিভিন্ন জনের কাছে প্রতারণা করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এ ঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করে সোহেল রানাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category