• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

বাকেরগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩।

Reporter Name / ৫৮০ Time View
Update : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

বাকেরগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩।

বরিশাল সংবাদদাতা:

বাকেরগঞ্জে ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জহিরুল ইসলাম মামুনকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। এর আগে বুধবার রাতে বাকেরগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিন আসামি হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকার তৌকির মোল্লা, রাতুল মোল্লা এবং মহিউদ্দিন মোল্লা। পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় ইউপি সদস্য মামুনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে এবং সড়ক সংলগ্ন একটি বাগানে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ী হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে তৌকির মোল্লার বাসা থেকে একটি চাপাতি, রাতুল মোল্লার বাসা থেকে একটি ছুরি ও একটি চাপাতি এবং উভয়ের তথ্যানুযায়ী একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটুকু জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারসহ জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে এ হত্যাকাণ্ডের ঘটনার পেছনে। আবার ঘটনার সময় একাধিক দুর্বৃত্ত ঘটনাস্থল ও আশপাশে থাকলেও চারজন হত্যাকাণ্ডটি সংগঠিত করে। যার মধ্যে গ্রেপ্তার করা তিনজন রয়েছে। হত্যাকাণ্ড ঘটানোর সময় দুর্বৃত্তদের নিজেদের মধ্যে বিরোধে ছুরির আঘাতে আহত হয়েছে গ্রেপ্তার রাতুল মোল্লা। তাকে গ্রেপ্তারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, যাকে হত্যা করা হয়েছে তার নামে ১২টি ফৌজদারি মামলা রয়েছে। অপরদিকে তৌকির মোল্লার নামে ২টি, রাতুল মোল্লার নামে ৩টি ও মহিউদ্দিন মোল্লার নামে ৪টি মামলা রয়েছে।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category