• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

ঝিকরগাছায় ৩৫বোতল ফেন্সিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ী আটক।

Reporter Name / ৯১৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

ঝিকরগাছায় ৩৫বোতল ফেন্সিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ী আটক।

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা:

যশোরের ঝিকরগাছায় ৩৫বোতল ফেন্সিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ। আটককৃত নারী মাদক ব্যবসায়ী হল স্থানী ঠিকানা ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানার পূর্ব খাবাসপুরের এ্যাডভোকেট নজরুল সড়ক ও বর্তমান ঠিকানা একই জেলার বোয়ালমারী থানার হাসামদিয়া উত্তরপাড়া নতুন মসজিদ পাড়া গ্রামের মোঃ সেলিম রেজার স্ত্রী রিংকী (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়, থানার নবাগত অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়ার নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটের সময় ০১ নং গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়ার গ্রামের জোলেরডাঙ্গা পাড়া নামক গ্রামস্থ জনৈক মফিজুর রহমান @ বাবু এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হইতে এসআই (নিঃ) সুমন বিশ্বাস, এএসআই (নিঃ) মোঃ সহিদ হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৩৫বোতল ফেন্সিডিলসহ আসামী উক্ত নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১৪(খ) ধারায় মামলা হয়েছে। মামলা নং ১৮, তারিখ ১৮/১২/২০২৩ইং। এছাড়াও বিভিন্ন মামলার সোমবার দিবাগত রাতে গ্রেফতারী পরোয়ানা মূলে ৮জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীরা হল উজ্জলপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মিন্টু (৩২), বোধখানা গ্রামের মোঃ আব্দুল হামিদেও স্ত্রী ফিরোফা খাতুন, আকবর আলীর ছেলে মোঃ আব্দুল হামিদ, কায়েমকোলা গ্রামের মোঃ আজিজুর রহমানের ছেলে মোঃ ইব্রাহীম খলিল, গোয়ালহাটি গ্রামের ঝড়–খান ওরফে জুলু খানের স্ত্রী মোছাঃ লাকি বেগম, গদখালী গ্রামের মৃত আহম্মদ মোড়ালের ছেলে মোঃ আঃ রহমান (৫০), রায়পটল গ্রামের মৃত হারুন গাজীর ছেলে মোঃ নুর ইসলাম (ইসলাম) ও উজ্জলপুর গ্রামের মৃত হারেজের ছেলে আতিয়ার (৪৫)। থানার নবাগত অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, নারী মাদক ব্যবসায়ীকে আটক করার পর তার বিরুদ্ধে গতকাল (সোমবার) রাতে মামলা হয়েছে এবং তার (রিংকী) সাথে সোমবার রাতে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে ৮জন আসামীকে আজ (মঙ্গলবার) তাকে বিচারের জন্য বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category