• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কৃষিবিদ সুইট

  আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ -সলঙ্গা একাংশ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট।

নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার সকাল  ১১টার দিকে   উপজেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়ন পত্র ক্রয় করেছেন রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা কৃষকলীগের নেতাকর্মীবৃন্দরা ।

কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য ও রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আসছেন। এবারো তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট বলেন- রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আমার বাসায় ভীড় করছেন। তারা আমাকে নির্বাচন করতে বলেছেন। যেহেতু নেত্রী বলে দিয়েছেন- স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যাবে। নির্বাচন করলে দলের কোনো বাধা নেই, তাই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল মনোনয়ন ফরম উত্তোলনের সত্যতা নিশ্চিত করে বলেন- কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট ছাড়াও এই আসন থেকে মঙ্গলবার দিন পর্যন্ত ৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র ক্রয় করেছেন।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category