• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

সিরাজগঞ্জে রেল যোগাযোগ বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত এবং স্মারকলিপি প্রদান

মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ / ১১১ Time View
Update : রবিবার, ৩০ জুন, ২০২৪

সিরাজগঞ্জ শহরে রেল যোগাযোগ বৃদ্ধির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং স্মারকলিপি প্রদান করা হয়।

সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে এক মানববন্ধনে বক্তারা সিরাজগঞ্জ জেলা শহরকে কেন্দ্র করে রেল যোগাযোগ বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে
রবিবার (৩০ জুন-২০২৪) সকালে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনে এ মানববন্ধনে বক্তারা তিন দফা দাবিতে সিরাজগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ ড.জান্নাত আরা তালুকদার হেনরী মহোদয় ও জেলা প্রশাসকের মাধ্যমে রেলপথ মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- সিরাজগঞ্জ হতে খুলনায় দিবারাত্রি দু’টি ট্রেন চালু, সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটির আধুনিকায়ন ও এসি বগি সংযোজন এবং সিরাজগঞ্জ হতে বগুড়া রেল সংযোগ কার্যক্রম ত্বরান্বিত করা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার আগে সিরাজগঞ্জ জেলা দেশের অন্যতম ‘রেলসিটি’ হিসেবে পরিচিত ছিল। তখন সিরাজগঞ্জ হতে খুলনা দিবারাত্রি দু’টি ট্রেন চালু ছিল। দেশ স্বাধীন হওয়ার পর এ পথে ‘ঝটিকা’ নামে আরও একটি ট্রেন চালু হয়। ফলে খুলনাগামী ট্রেনের মাধ্যমে সিরাজগঞ্জের মানুষ ঈশ্বরদী, পাবনা, যশোর, কুষ্টিয়া প্রভৃতি জেলায় যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্য করার সুবিধা ভোগ করে আসছিল। কিছুদিন পর ‘ঝটিকা’ ট্রেনটি চলাচল বন্ধ হলেও ‘চিত্রা’ ও ‘সুন্দরবন এক্সপ্রেস’ নামে দুটি ট্রেনে সিরাজগঞ্জের মানুষ খুলনায় যাতায়াত করার সুবিধা ভোগ করে আসছিল। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ‘সুন্দরবন এক্সপ্রেস’ বন্ধ করে দেওয়া হয়েছে। ১ জুলাই হতে একমাত্র ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটিও বন্ধ হওয়ার ঘোষণা জানতে পেরে সিরাজগঞ্জবাসী হতাশ এবং মর্মাহত বলে মন্তব্য করেন বক্তারা। আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভাবনীয় উন্নয়নের ধারাবাহিকতায় তিনি দেশের সব গুলো জেলাকে যখন রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছেন। তখন সিরাজগঞ্জের মতো একটি ঐতিহ্যবাহী জেলা শহরের সঙ্গে খুলনার ট্রেন চলাচলের ব্যবস্থা না থাকাটা কোনোভাবেই যুক্তি সংগত নয়। মানববন্ধনে বক্তব্য দেন সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা ডাঃ জহুরুল হক রাজা, সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, বীরমুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, জেলা বাসদের সমন্বয়ক নব কুমার কর্মকার, জাসদের সাধারণ সম্পাদক আবু বক্কার ভূইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, আইনজীবী জুলফিকার আলী আজাদ, জাসদ নেতা নাজমুল ইসলাম মুকুল, কৃষকলীগ নেতা ফুলাদ হায়দার খান, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ এর সভাপতি মোঃ আব্দুল মালেক মন্টু প্রমুখ। এসময় মানব বন্ধনে বিপুল সংখ্যক বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহন করেন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category