• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাচীন ঐতিহ্যের আলোকে নববর্ষ ১৪৩৩ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় – রাফসান চৌধুরী।  শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঔষধ কোম্পানির সকল কলিগদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রবিউল করিম রবিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ রবিউল করিম রনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ। নীতিনৈতিকতাহীন অর্থনির্ভর রাজনীতি দেশের জন্য ভয়াবহ হুমকি:দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ। হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দেশের প্রথম ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫। নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত।

গোদাগাড়ীতে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ দায়ের। 

রাজশাহী জেলা প্রতিনিধি / ২২৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

  1. গোদাগাড়ীতে মসজিদের সামনে থেকে মোটর সাইকেল চুরি থানায় অভিযোগ দায়ের।

 

​মোঃ রবিউল ইসলাম মিনাল:রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের সুইচগেট এলাকায় মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আসরের নামাজের সময় এই চুরির ঘটনা ঘটে। ​ভুক্তভোগী মো. আহনাফ সাহরিয়ার (২৭) উপজেলার সুলতানগঞ্জ এলাকার মো. মেসবাউল হকের ছেলে। এই ঘটনায় তিনি অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযুক্ত করে গোদাগাড়ী মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আহনাফ সাহরিয়ার ও তার পিতা নিজেদের ‘হোন্ডা লিভো’ মোটরসাইকেল (রেজি নং: রাজশাহী-হ-১৮-৩২৮০) যোগে বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বিকেল ৪টার দিকে আসরের নামাজের সময় হলে তারা সুইচগেট বাজারের ন্যাশনাল বাস কাউন্টারের সামনে মহাসড়কের পাশে মোটরসাইকেলটি রেখে পাশের মসজিদে নামাজ পড়তে যান।

​নামাজ শেষে বিকেল ৪টা ১৫ মিনিটে মসজিদ থেকে বের হয়ে তারা দেখেন নির্ধারিত স্থানে মোটরসাইকেলটি নেই। পরে স্থানীয় লোকজনের সহায়তায় চারদিকে অনেক খোঁজাখুঁজি করেও সেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। ভুক্তভোগীর দাবি, তার ১ লাখ ৩১ হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি সংঘবদ্ধ চোর চক্র কৌশলে চুরি করে নিয়ে গেছে।

বিষয়টি নিয়ে পরিবারের সাথে আলোচনা শেষে রাতেই থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ জমা দেন আহনাফ সাহরিয়ার। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মো. মোমিনুল ইসলাম ও মো. আনাসসহ স্থানীয় আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

​গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারসহ জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category